হাওড়া , ২৫ সেপ্টেম্বর:- কয়েক প্রজন্ম ধরে যেভাবে যে নির্ধারিত দিনে মঙ্গলাহাটে তারা ব্যবসা করে এসেছেন সেই দিনেই তাদের আগামী দিনে ব্যবসা করতে দিতে হবে এই দাবিতে সরব হলেন হাটের ক্ষুদ্র ব্যবসায়ীরা। এই দাবিতে শুক্রবার ফুটে বসা মঙ্গলাহাটের ক্ষুদ্র ব্যবসায়ীরা নবান্ন অভিযানের ডাক দেন। কিন্তু হাওড়া সিটি পুলিশ ব্যারিকেড করে জেলাশাসকের দফতরের সামনে তাদের আটকে দেয়। এরপর ব্যবসায়ীদের এক প্রতিনিধি দল কমিশনারের সঙ্গে দেখা করেন। এদিন জেলাশাসকের অফিসের সামনে মঙ্গলাহাটের ফুটপাত ব্যবসায়ীরা বিক্ষোভ দেখান। ব্যারিকেড করে পুলিশ বিক্ষোভকারীদের আটকালে সেখানেই পথ অবরোধ করার চেষ্টা করেন ব্যবসায়ীরা। পুলিশ সঙ্গে সঙ্গে তাদের সরিয়ে দেয়। এখনও বিক্ষোভ চলছে। ব্যবসায়ীদের দাবি হচ্ছে সোমবার এবং মঙ্গলবার দুদিন ফুটপাতে ব্যবসা করতে দিতে হবে।
Related Articles
শীতলকুঁচিতে আত্মরক্ষাতেই গুলি চালাতে বাধ্য হয়েছে , উঠে এলো প্রাথমিক রিপোর্টে।
কলকাতা , ১০ এপ্রিল:-শিতলকুচির ঘটনায় আত্মরক্ষার্থে কেন্দ্রীয় বাহিনী গুলি চালাতে বাধ্য হয়েছে বলে প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে এই মর্মে রিপোর্ট দিয়েছেন বলে খবর। রিপোর্ট এ বলা হয়েছে তিন চারশ লোক কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরেছিল। দুপক্ষের লড়াই শুরু হয়। তা থামাতে বাহিনী গুলিচালালে চারজন গুলিবিদ্ধ হন। Post Views: 384
বিজেপি প্রার্থীকে গ্রেপ্তারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ আদিবাসীদের।
শান্তিপুর, ১৯ এপ্রিল:- এক আদিবাসী যুবককে মারধরের ঘটনায় এবার তীর ধনু হাতে নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আদিবাসী সম্প্রদায়ের মানুষদের। পাশে থাকতে দেখা গেল তৃণমূল নেতৃত্ব দের। এই ঘটনায় সকাল থেকে সরগরম গোটা শান্তিপুর। শুক্রবার বেলা বারোটা থেকে নদীয়ার শান্তিপুর বাবলা সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় আদিবাসী সম্প্রদায়ের মহিলারা। যদিও […]
তরুন প্রজন্মের অপসংস্কৃতীর বিরুদ্ধে মিছিল শ্রীরামপুরে।
হুগলি, ১২ মার্চ :- সম্প্রতি রবীন্দ্র সঙ্গীতকে বিকৃত করে তরুন প্রজন্মের সেটাকে নানা ভাবে প্রকাশ করাকে কেন্দ্র করে রাজ্য জুরে নিন্দার ও সমালোচনার ঝড় ওঠে। বিশেষ এক ব্যাক্তির বিকৃত করা সেই গানকে তরুন প্রজন্মে আসক্তির বিরুদ্ধ এবার পথে নামলো শ্রীরামপুর শহর নাগরিক বৃন্দ। শ্রীরামপুর গান্ধী ময়দান থেকে এই মিছিলে পা মেলার আট থেকে আশি। […]







