হাওড়া , ২৪ সেপ্টেম্বর:- তিন তালাকের প্রতিবাদী ও বিজেপি নেত্রী ইসরাত জাহানের উপরে পিলখানায় তার বাড়িতে আচমকাই হামলা চালাল তার শ্বশুরবাড়ির লোকেরা। এমনটাই অভিযোগ ইসরত জাহানের। তাকে মারার হুমকি দেওয়ার পাশাপাশি ঘর থেকে বেরিয়ে যেতে বলা হয় বলেও অভিযোগ উঠেছে। অভিযোগ, শ্বশুরবাড়ির লোকেরা দলবল নিয়ে এসে হাজির হন ইশরাত জাহানের বাড়িতে। তাদের হাতে অস্ত্র ছিল এমনটাই অভিযোগ ইসরাত জাহানের। এই ঘটনায় তিনি রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি হাওড়া গোলাবাড়ি থানা লিখিত অভিযোগ দায়ের করেছেন। উল্লেখ্য, তিন তালাকের বিরুদ্ধে লড়াই করে দেশের শীর্ষ আদালতে আইনি স্বীকৃতি ছিনিয়ে এনেছিলেন হাওড়ার পিলখানার ইসরত জাহান৷ তিন তালাকের বিরুদ্ধে লড়াইয়ের স্বীকৃতি পাওয়ার পরপরই বিজেপি শিবিরে নাম লেখান ইসরত ৷ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন তিনি ৷ এরপর রাজ্য দফতরে মহিলা মোর্চার বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার পর ইশরত জাহানকে দলের মহিলা মোর্চার সংখ্যালঘু সেলের দায়িত্ব দেওয়া হয়েছিল।
Related Articles
কলকাতায় আসছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?
প্রসেনজিৎ মাহাতো ,১৯ ডিসেম্বর:- শহর কলকাতায় শীতের আমেজ পুরোপুরি আসেনি। তার মধ্যেই ফুটবল প্রেমীদের জন্য গা গরম করা খবর। মেসি, মারাদোনা, পেলে, ভালদেরমার মত কিংবদন্তিদের পর এবার কি তিলোত্তমায় পদধূলি পড়তে চলেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর? যে সংস্থা বছর তিনেক আগে মারাদোনাকে কলকাতায় এনেছিলেন, তারাই চেষ্টা চালাচ্ছেন রোনাল্ডোকে আনার। তবে, চূড়ান্ত কিছু হয়নি। মেসির পর রোনাল্ডোকে আনার […]
প্রশাসনের ঘুম ভাঙাতে ঢাকঢোল বাজিয়ে হাওড়া পুরসভার সামনে বিক্ষোভ দেখাল বিজেপি যুবমোর্চা।
হাওড়া , ২২ জুলাই:- মানুষকে পরিষেবা না দিয়ে কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে পুর প্রশাসন। তাই তাদের ঘুম ভাঙাতে ঢাকঢোল বাজিয়ে হাওড়া পুরসভার সামনে বিক্ষোভ দেখাল বিজেপি যুবমোর্চা। বুধবার সকালে ওই অভিনব কর্মসূচি নেয় উত্তর হাওড়া বিজেপি যুব মোর্চার নেতৃবৃন্দ।উমেশ রাই, রাজেশ রায়, অম্বুজ শর্মা, গীতা রাই প্রমুখ নেতৃবৃন্দ এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন। পুরসভার গেটের সামনে কর্মসূচির […]
প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৯ সেপ্টেম্বর:- রাজ্যে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। আজ সকাল ১১টা ২২ মিনিট নাগাদ নবান্নে ঢোকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই দফায় দফায় সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন তিনি। কোনওভাবে যাতে এই দুর্যোগে বড় বিপদ না হয় তাই নিশ্চিত করতে চাইছেন মুখ্যমন্ত্রী। Post Views: 345








