স্পোর্টস ডেস্ক , ২৩ সেপ্টেম্বর:- বুধবার নিজের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে কিং খানের দলকে আইপিএলের জন্য শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। লেখেন, ‘‘করব, লড়ব, জিতব– ২০২০ সালে গোটা দেশ এখন এই কথা বলছে। ভয়াবহ এই পরিস্থিতির সঙ্গে লড়তে সবাই পরিশ্রম করছে। আজ আরও একটি চ্যাম্পিয়ন দল মাঠে নামছে। নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে প্রত্যেককে আনন্দ দেওয়ার চেষ্টা করবে তাঁরা। আইপিএল অভিযান শুরুর আগে নাইটদের এবং প্রিয় শাহরুখকে অনেক শুভেচ্ছা।’’ উল্লেখ্য IPL-এ বুধবার মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। যদিও আইপিএলের ইতিহাসে মুম্বইয়ের বিরুদ্ধে কলকাতার ট্র্যাক রেকর্ড মোটেই ভাল নয়। তবে এবার হিসেব উলটাতে মরিয়া নাইটরা। এজন্য অবশ্য সবাই তাকিয়ে দুই ক্যারিবিয়ান তারকা রাসেল–নারিনের দিকেই।
Related Articles
সরকারের উদ্যোগে উত্তরবঙ্গের অধিকাংশই চা বাগান খোলা সম্ভব হয়েছে বলে দাবি শ্রমমন্ত্রীর।
কলকাতা, ১৫ জুন:- রাজ্য সরকারের উদ্যোগে উত্তরবঙ্গের বন্ধ চা বাগানের অধিকাংশই খোলা সম্ভব হয়েছে বলে শ্রম প্রতিমন্ত্রী বেচারাম মান্না দাবি করেছেন। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আজ তিনি জানান ২০১১ সালে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার সময় রাজ্যে বন্ধ চা বাগানের সংখ্যা ছিল ৬৭। এই মুহূর্তে ওই সংখ্যা মাত্র ৯। আগামী কয়েক দিনের মধ্যে আরও কয়েকটি চাবাগান […]
ঘূর্ণিঝড় মোকার পরিস্থিতি মোকাবিলায় তৈরি রাজ্য জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৮ মে:- রাজ্য সরকার ঘূর্নিঝড় মোকা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আজ নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, গোটা পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে। মৌসম ভবনের পূর্বাভাষ অনুযায়ী আগামীকাল বিকাল থেকে ১১ তারিখ পর্যন্ত রাজ্যের সমুদ্র উপকূলবর্তী এলাকায় ঝড় বৃষ্টি হতে পারে বলে তিনি জানান। পরিস্থিতি প্রতিকূল হলে […]
বিধানসভা ভোটের মুখে উদ্ধার হলো বিপুল পরিমাণে মদ।
বাঁকুড়া , ৪ মার্চ:- বিধানসভা ভোটের মুখে বাঁকুড়া উদ্ধার বিপুল পরিমাণ মদ। বাঁকুড়া শহরের ভৈরব স্থান এলাকার একটি গোপন ডেরা থেকে এই বিপুল পরিমান মদ উদ্ধার হয়েছে বলে জানাগেছে আবগারি দফতর সূত্রে। আবগারি দফতর সূত্রে আরো জানা গেছে ভৈরব স্থানের ওই গোপন ডেরা থেকে মদ ছাড়াও উদ্ধার হয়েছে বিভিন্ন জনপ্রিয় মদের ব্র্যান্ড লেভেল, হলোগ্রাম, ছিপি […]










