শিলিগুড়ি , ২২ সেপ্টেম্বর:- মঙ্গলবার শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভেল্টাজোতে এক ব্যক্তির বাড়ির হাঁসের খামার ঘর থেকে উদ্ধার হল বিশাল আকৃতির অজগর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে এদিন প্রথমে ওই ব্যক্তির যখন বাড়ির হাঁসের খামারে যান তখন ওই অজগরটিকে দেখতে পান। এই দেখে ব্যাপক ব্যাপক আতঙ্ক হয়ে পড়েন। এরপর তরীঘরী খবর দেন বাগডোগরা বনবিভাগে। এবং এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগডোগরা বনবিভাগের কর্মীরা। এরপর ওই বিশাল আকৃতি অজগরটি উদ্ধার করে নিয়ে যায় বনকর্মীরা। অপরদিকে অজগরটিকে দেখতে ভীড় জমান স্থানীয়রা। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে যে উদ্ধার হওয়া অজগরটি ১৫ ফুট লম্বা। এবং সুস্থ রয়েছে।
Related Articles
বেলুড় মঠে রাজ্যপাল।
হাওড়া , ১৭ জুন:- লাদাখে চিনের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে ভারতীয় সেনার বীরত্বপূর্ণ লড়াইকে কুর্ণিশ জানালেন রাজ্যপাল। বুধবার বিকালে হাওড়ায় বেলুড় মঠে এসে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি বলেন, ভারতীয় সেনারা খুব ভালো কাজ করেছে জিরো ডিগ্রী তাপমাত্রায় কঠিন পরিস্থিতিতে তারা কাজ প্রহরা দিচ্ছে। এই সেনারা ভারতের একতার জন্য, সুরক্ষার জন্য কাজ […]
আজ প্রাথমিকের টেট পরীক্ষা, সকাল থেকেই ট্রেনে, বাসে আসতে শুরু করেছেন পরীক্ষার্থীরা।
হাওড়া, ১১ ডিসেম্বর:- আজ রাজ্যে প্রাথমিকের টেট পরীক্ষা। পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে গতকালই হাওড়ার পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখেছেন আধিকারিকরা। আজ সকাল থেকেই ট্রেনপথে, বাসে বা অন্যান্য যানবাহনে পরীক্ষাকেন্দ্রে আসতে শুরু করেছেন টেট পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীরা জানিয়েছেন, ট্রেনে আসতেও কোনও সমস্যা হয়নি। রাস্তায় যানজটের ভোগান্তি হয়নি। প্রশাসনের তরফ থেকে সব ব্যবস্থা রাখা হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত সরকারি বাস […]
নাম না করে শুভেন্দুকে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জলপাইগুড়ি , ১৫ ডিসেম্বর:- নাম না করে শুভেন্দুকে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন তৃণমূলে থেকে সব সুযোগ সুবিধা নিয়ে এখন অন্যের সঙ্গে হাত মিলিয়ে বিরোধিতা করছে। এই ‘বাঁদরামি’ মানা হবে না। পাশাপাশি, এদিন ফের বহিরাগত ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জলপাইগুড়ির একটি জনসভায় যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই এদিন তিনি […]









