হাওড়া , ২১ সেপ্টেম্বর:- গঙ্গায় ভাটার কারনে হাওড়া পুর এলাকায় পানীয় জল সরবরাহের কিছু সমস্যা দেখা দিয়েছে। এইজন্য পানীয় জল সরবরাহ স্বাভাবিক করতে পাইপ লাইন জরুরি ভিত্তিতে মেরামতি করার প্রয়োজন দেখা দিয়েছে। সেই কারণে আগামি এক সপ্তাহ জল সরবরাহের সময়ের কিছুটা পরিবর্তন করা হয়েছে। পুরনিগম সূত্রে জানা গিয়েছে, ২২ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সকালে জল সরবরাহ হবে ৬টা থেকে ৮টা পর্যন্ত, দুপুরে ১২টা ১৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যেয় ৭টা থেকে ৯টা পর্যন্ত। কাজ শেষ হলে আগের মতোই নির্দিষ্ট সময়ে জল সরবরাহ করা হবে বলেও পুরনিগম সূত্রে জানানো হয়েছে।
Related Articles
কলকাতার পর এবার বাড়ি হেলে পড়ার ঘটনা কোন্নগরের কানাইপুরে।
হুগলি, ২৮ জানুয়ারি:- হুগলি জেলার কানাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গঙ্গা নগর এলাকায় এবার পঞ্চায়েত প্রধানের ওয়ার্ডেই অপরিকল্পিত ভাবে পুকুর থেকে জল তুলে ফেলার কারণে বেশ কিছু বাড়িতে ফাটল ধরে হেলে পড়ার ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাচক্রে জানা যাচ্ছে,গঙ্গা নগর এলাকার পাম্প হাউসের কাছে একটি বড় পুকুর গত কয়েকদিন ধরেই পাম্প লাগিয়ে জল তুলে ফেলার […]
বিচারে বিলম্ব , এজলাসের ভিতরেই হাতের শিরা কাটলো বিচারাধীন বন্দি।
সুদীপ দাস, ২৪ ডিসেম্বর:- বিচার ব্যবস্থায় বিলম্ব হওয়ায় চুঁচুড়া আদালতের এজলাসের ভেতরেই হাতের শিরা কাটলো এক বিচারাধীন বন্দি। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আদালত চত্বরে। পুলিশ সূত্রে জানা যায় চন্দননগর হলদেডাঙ্গার বাসিন্দা বিক্রম কুন্ডু কে ২০২০ সালে এনডিপিএসের ঘটনায় গ্রেফতার করে চন্দননগর থানা। প্রায় দেড় বছর হলেও অতিক্রান্ত হলেও সেভাবে বিচার পাচ্ছেনা আসামিরা। এনডিপিএসের কেসে দীর্ঘদিন আসামিরা […]
মৃত্যুর জন্য অপেক্ষা শেষ, ভোর রাতে মৃত্যু অসুস্থ সৌরভ শেষকৃত্যের দায়িত্ব নিল উত্তরপাড়া পুরসভা।
হুগলি, ২৮ ফেব্রুয়ারি:- উত্তরপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের রাজেন্দ্র এভিনিউ থার্ড লেনের গগণ ভিলার বাসিন্দা শ্যামলী মুখোপাধ্যায়(৭৮) তার ছেলে সৌরভ(৫৫) ও মেয়ে নন্দীতা(চুমকি ৫০) মুখোপাধ্যায় নিজেদের গৃহবন্দী করেছিলেন গত বেশ কয়েকদিন ধরে।প্রায় না খেয়ে দেয়ে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পরছিলেন তিনজনই। কুড়ি দিন না এক মাস তারা এভাবে ছিলেন তা কেউ খোঁজ নেয়নি। প্রতিবেশিরা […]









