স্পোর্টস ডেস্ক , ১৬ সেপ্টেম্বর:- পঞ্জাবের পাঠানকোটে দুষ্কৃতীদের আক্রমণে প্রাণ হারিয়েছেন কাকা। গুরুতর জখম হন কাকিমা। ভাইবোনেরাও মারাত্মক আহত হন। দেশের প্রাক্তন তারকা সুরেশ রায়নার আত্মীয়দের উপরে প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল গত মাসে। সেই নৃশংস কাণ্ড ঘটানো দুষ্কৃতী দলের তিন জনকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ। পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমারিন্দর সিংহ সরকারি ভাবে জানিয়ে দিয়েছেন, যারা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করা হয়েছে। পঞ্জাব পুলিশের ডিজিপি দিনকার গুপ্তা জানান, অভিযুক্তরা আন্তঃরাজ্য দুষ্কৃতী দলের সদস্য। এই দলের আরও ১১ জন গা ঢাকা দিয়েছে। তাদেরও ধরার চেষ্টা চালাচ্ছে পঞ্জাব পুলিশ। পারিবারিক বিপর্যয়ের এই খবর পেয়ে দ্রুত আমিরশাহি থেকে সিএসকে শিবির ছেড়ে দেশে ফেরত আসেন রায়না। এ বারের আইপিএলে তাঁকে খেলতে দেখা যাবে না।
Related Articles
সরকার নির্ধারিত নির্ধারিত ২৫ টাকা মূল্যের আলু বিতরণ কেন্দ্রের উদ্বোধন শেওড়াফুলিতে।
তরুণ মুখোপাধ্যায় , ১৮ অক্টোবর:- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজ্য সরকারের কৃষজ বিপণন দপ্তর এর উদ্যোগে রবিবার সকালে শেওড়াফুলি নেতাজি হাইস্কুল প্রাঙ্গনে সরকার নির্ধারিত নির্ধারিত ২৫ টাকা মূল্যের আলু বিতরণ কেন্দ্রের উদ্বোধন করা হলো। হুগলি জেলা আর এম সি এবং শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের পৌরসদস্য এবং পুরসভার কো-অর্ডিনেটর সুবীর ঘোষের ব্যবস্থাপনায় […]
কাঁচা পাটের দামের উর্ধ্বসীমা প্রত্যাহার করে নিল কেন্দ্র।
কলকাতা, ১৯ মে:- অবশেষে কাঁচা পাটের দামের উর্ধ্বসীমা প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় সরকার। জুট কমিশনের দফতর থেকে বৃহস্পতিবার এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। জুট কমিশনার মলয় চন্দন চক্রবর্তীর স্বাক্ষরিত ওই নির্দেশিকায় বলা হয়েছে বাজারের বর্তমান অবস্থা ও কাঁচা পাটের যোগান পর্যালোচনা করেই এই সংক্রান্ত পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করা হল। বিজেপি সাংসদ অর্জুন সিং কাঁচা […]
কোন্নগরের রাজরাজেশ্বরী মন্দিরে উপস্থিত দুই শতাধিক বিদেশি পর্যটক।
হুগলি, ২০ ফেব্রুয়ারি:- ভারতীয় ধর্মীয় সংস্কৃতি কে চাক্ষুষ করতে কোন্নগর রাজ রাজেশ্বরী মন্দিরে হাজির হলেন দুই শতাধিক বিদেশী পর্যটক। সোমবার সকালে জার্মানী, অষ্ট্রিয়া, কলম্বিয়া, ইতালির মতো দেশ গুলি থেকে ভক্তরা কলকাতা থেকে মন্দিরে এসে হাজির হন। রাজ রাজেশ্বরী মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে পুরীর প্রঞ্জানা মিশনের উদ্যোগে ভক্তরা কলকাতায় এসেছেন। নদীয়ার হাবিরপুরে পরমহংশ হরিহারানন্দের স্মৃতি মন্দির প্রতিষ্ঠা […]










