কলকাতা , ১৬ সেপ্টেম্বর:- চাষের জমিতে জল সেচের জন্য বিদ্যুতের খরচ ও পরিবেশ দূষণের হার কমাতে রাজ্য সরকার সৌরশক্তি চালিত পাম্প ব্যবহারের উপর জোর দিচ্ছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বাঁকুড়া,বীরভূম ,ঝাড়গ্রাম, পুরুলিয়া ,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পশ্চিম মেদিনীপুর, বর্ধমান এবং উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়িতে এ ধরনের এক হাজার সৌরশক্তি চালিত পাম্প বসানো হয়েছে বলে জল সম্পদ উন্নয়ন দপ্তরের তরফে জানানো হয়েছে। পদ্ধতিগত কারণে উত্তরবঙ্গে এই ধরনের পাম্প বসানোর খরচ তুলনামূলক কম হওয়ায় সেখানকার জেলাগুলিতে সৌরশক্তি চালিত পাম্প ব্যবহার বৃদ্ধির জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। জলপাইগুড়ি জেলাতে এই ধরনের পাম্প ব্যবহার করে প্রায় ২ হাজার হেক্টর জমিকে সেচ সেবিত করে তোলা হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বর্ধমান জেলায় ১২ হেক্টরের বেশি এবং ঝাড়গ্রামে ৫৯১ হেক্টর জমি কে এই পদ্ধতিতে সেচের আওতায় আনা হয়েছে। সৌরশক্তিচালিত পাম্প এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে নিয়ে যাওয়া সম্ভব বলে এতে সেচের খরচ তুলনামূলকভাবে অনেক কম হয় বলে দপ্তরের তরফ এ দাবি করা হয়েছে।
Related Articles
অশান্তির আবহেই ভোট পার্বণ শুরু কলকাতায়
কলকাতা , ১০ এপ্রিল:-সবরকমের আয়োজন থাকলেও কলকাতা লাগোয়া দশ্ক্ষিণ ২৪ পরগণায় ভোট পর্ব পুরোপুরি শান্তিতে মিটল না । খাস কলকাতার অংশ যাদবপুর,কসবা, টালিগঞ্জ থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে।বিভিন্ন যায়গায় ভোট দিতে গিয়ে বাধা পেয়েছেন ভোটাররা।বেশ কয়েক য়ায়গায় হামলা চালানো হয়েছে বিজেপির প্রার্থী ও কর্মী সমর্থকদের ওপর।আক্রান্ত হয়েছে কসবার বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ, বেহালা পূর্বের বিজেপি […]
দোলে রঙিন হয়ে উঠল শেওড়াফুলির ১০ নম্বর ওয়ার্ড।
হুগলি, ৩ মার্চ:- দোলের সকালে রঙিন হয়ে উঠলো হুগলির শেওড়াফুলির ১০ নম্বর ওয়ার্ড । নাচে, গানে, আবির রঙে মেতে উঠলো এই এলাকার আট থেকে ৮০। হোলির সকালে রঙিন এই মিলন মেলার উদ্যোক্তা ছিলেন ১০ নম্বর ওয়ার্ডের পৌর প্রধান পরিষদ তথা হুগলি জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি রঙিন চরিত্রের সকলের প্রিয় ভাই দা (সুবীর ঘোষ)। নীল […]
শ্রীরামপুর রেল লাইনের পাশ থেকে উদ্ধার বোমা, ঘটনাস্থলে বোম স্কোয়াড।
হুগলি, ১৫ সেপ্টেম্বর:- শ্রীরামপুরে রেল লাইনের পাশ থেকে বোমা উদ্ধার। একটি বালতিতে পাঁচটি বোমা রাখা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে চন্দনগর পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। খবর দেওয়া হয় সিআইডি বোম্ব স্কোয়াডকে। বোম্ব ডিসপোজাল টিম এসে বোমা সহ বালতি সরিয়ে নিয়ে যায়। হাওড়া বর্ধমান শাখার তিন নম্বর লাইনের পাশে আন্ডারপাশের কাছেই ছিল এই বোমা। তবে ট্রেন […]








