অঞ্জন চট্টোপাধ্যায়,৪ জানুয়ারি:- কাশ্মীরে প্রচণ্ড ঠান্ডার সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জও ছিল । কাশ্মীরে কৃত্রিম ঘাসের মাঠে খেলা । অনভ্যস্ত মাঠে মানিয়ে নেওয়া বড় চ্যালেঞ্জ বেইটিয়া, ফ্রান গঞ্জালেসদের । সেই কারণেই মূল স্টেডিয়ামে অনুশীলন করল মোহনবাগান । সেখানেও নিরাপত্তার ঘেরাটোপ । ফলে সংবাদমাধ্যমের প্রবেশের অনুমতি থাকলেও সাধারণের উপর নিষেধাজ্ঞা বহাল ছিল । কাশ্মীরে ইন্টারনেট ব্যবস্থা এখনও স্বাভাবিক হয়নি । ফোনে যোগাযোগও মাঝেমধ্যে কঠিন হয়ে পড়ছে ।
রবিবার বেলা সাড়ে 11টার সময় খেলা । কিবু ভিকুনা আজ দলকে ম্যাচের সময় অনুশীলন করান । হাড় কাঁপানো ঠান্ডা মোহনবাগানের স্প্যানিশ ফুটবলাররা উপভোগ করলেও ভারতীয় ফুটবলাররা মানিয়ে নিতে সমস্যায় পড়ছেন । তবে, আবহাওয়ার প্রতিকূলতা, অনভ্যস্ত কৃত্রিম ঘাসের মাঠ ছাপিয়ে সবুজ-মেরুন সাজঘরে এখন একটাই স্লোগান,;মিশন থ্রি পয়েন্ট। দলের অনুশীলন ও প্রস্তুতিতে খুশি সবুজ-মেরুন হেডস্যার । বলছেন, রিয়াল কাশ্মীর শক্তিশালী দল । তাদের সামলানোর চ্যালেঞ্জ কঠিন হলেও আমরা তা সামলাতে প্রস্তুত ।Related Articles
গভীর রাতে মোটর বাইকে আগুন লাগাকে কেন্দ্র করে উত্তেজনা।
সুদীপ দাস, ৩০ ডিসেম্বর:- গভীর রাতে একটি মোটর বাইকে লাগুন লাগাকে কেন্দ্র করে উত্তেজনা। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে ততক্ষনে বাইকটির বেশীরভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায়। বৃহস্পতিবার গভীর রাত দু’টো নাগাদ ঘটনাটি ঘটেছে হুগলীর চুঁচুড়া থানার অন্তর্গত চকবাজার কালীতলা বাঁধের ধার এলাকায়। ওই এলাকার বাসিন্দা পেশায় ফুল ব্যাবসায়ী সেন্টু মন্ডল পরিবার নিয়ে থাকেন। […]
দুর্ঘটনার কবলে বেচারাম মান্না, অল্পের জন্য রক্ষা পেলেন মন্ত্রী।
হুগলি, ১৩ সেপ্টেম্বর:- আসানসোল ও দুর্গাপুরে সুফল বাংলার বিপনী উদ্বোধন করে ফেরার পথে বর্ধমানের জৌগ্রাম ফ্লাইওভারে দুর্ঘটনার কবলে রাজ্যের কৃষি বিপণন এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী বেচারাম মান্না। অল্পের হাত থেকে তিনি রক্ষা পেলেন মন্ত্রী। মন্ত্রীর কনভয়ের সামনে একটি গাড়ি হঠাৎ করে দাঁড়িয়ে পড়ায় কনভয়ের পাইলট কার ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। তার পিছনে […]
শিলিগুড়িতে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
দার্জিলিং,২৪ ফেব্রুয়ারি:- সোমবার শিলিগুড়ির বেশ কয়েকটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। এরপর শিক্ষা মন্ত্রী ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের কথা বলেন। এর পাশাপাশি ছাত্র ছাত্রীদের কাছ জানতে চান যে পরীক্ষাকে কেন্দ্র করে কোনো অভাব অভিযোগ সমস্যা রয়েছে কিনা। এরপর সাংবাদিকদের মুখোমুখি পার্থ চট্টোপাধ্যায় বলেন যে […]










