হাওড়া , ১৫ সেপ্টেম্বর:- আটার বস্তা বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল রাস্তায়। মঙ্গলবার ভোর ৫-২০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। বিদ্যাসাগর সেতু পার করে এজেসি রোড ঢোকার মুখে ঘটে যায় ওই দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিদ্যাসাগর সেতু ট্রাফিক গার্ড, হেস্টিংস থানার পুলিশ। প্রথমে রেকার আনা হলেও আটার লরিটিকে রাস্তা থেকে সরানো যায়নি। পরে ওই গাড়ি থেকে আটার বস্তা আনলোড করা হয়। এরজন্য আরও দুটি গাড়ি আনা হয়। এরপর সকাল পৌনে ৯টা নাগাদ রেকারের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত আটার লরিটিকে রাস্তা থেকে তোলা হয়। এই দুর্ঘটনা প্রসঙ্গে বিদ্যাসাগর সেতু ট্রাফিক গার্ডের ইন্সপেক্টর শৈবাল পাল জানান, দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে দুর্ঘটনার কারণে ওই লেন দিয়ে শুধু ছোটো গাড়ি পাস করানো হচ্ছিল। পরে লরিটি রেকার দিয়ে তোলা হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
Related Articles
ডাউন ব্যান্ডেল লোকালের প্যানটোগ্রাফ থেকে আগুনের ফুলকি, দাঁড় করানো হলো ট্রেন বৈদ্যবাটিতে।
হুগলি, ৪ আগস্ট:- ডাউন ব্যান্ডেল লোকালের প্যান্টোগ্রাফ থেকে আগুনের ফুলকি ধোঁয়া, বৈদ্যবাটি স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেন। জানা গেছে পৌনে দুটো নাগাদ ডাউন ব্যান্ডেল লোকাল ৩৭২৪৮ বৈদ্যবাটি স্টেশনের এক নম্বর প্লাটফর্মে ঢোকে। সে সময় দেখা যায় আগুন। ট্রেন থেকে যাত্রীরা নেমে যায়। রিভার্স লাইন চালু থাকায় ট্রেন চলাচলে সমস্যা হয়নি। তবে ডাউন এক নম্বর […]
নাম না করে রাজ্যপালকে হোয়াইট এলিফেন্ট বলে কটাক্ষ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ।
বাঁকুড়া , ৩ জানুয়ারি:- আমি ওকে বলি হোয়াইট এলিফেন্ট, সাদা হাতি। সাদা হাতি পুষতে যত খরচা হয়, তেমনি ওকে রাখতে তেমনি খরচা। দার্জিলিং যাওয়ার পথে শিলিগুড়িতে প্রেস কনফারেন্স করে বলল এরপর মুখের অঙ্গভঙ্গি করে কটাক্ষ করেন নাম না করে রাজ্যপালকে। শেষে আরে কোথা থেকে পেলিফিগার বলেই সন্বোধন তৃনমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজ বাঁকুড়ার মেজিয়ার শ্রীনগর […]
কনটেইনমেন্ট এলাকায় সোয়াব টেস্ট হচ্ছে হাওড়ায়।
হাওড়া,৪ মে:- করোনা পরিস্থিতিতে কনটেইনমেন্ট এলাকায় সোয়াব টেস্ট শুরু হয়েছে হাওড়াতেও। হাওড়ার বেশ কয়েকটি এলাকা ইতিমধ্যেই কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এরমধ্যে অন্যতম গোলাবাড়ি থানা এলাকার সনাতন মিস্ত্রি লেন। করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য সেখানে প্রশাসনের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেইমতো গতকাল জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি দল ওই এলাকায় যায়। […]









