হাওড়া , ১৫ সেপ্টেম্বর:- আটার বস্তা বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল রাস্তায়। মঙ্গলবার ভোর ৫-২০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। বিদ্যাসাগর সেতু পার করে এজেসি রোড ঢোকার মুখে ঘটে যায় ওই দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিদ্যাসাগর সেতু ট্রাফিক গার্ড, হেস্টিংস থানার পুলিশ। প্রথমে রেকার আনা হলেও আটার লরিটিকে রাস্তা থেকে সরানো যায়নি। পরে ওই গাড়ি থেকে আটার বস্তা আনলোড করা হয়। এরজন্য আরও দুটি গাড়ি আনা হয়। এরপর সকাল পৌনে ৯টা নাগাদ রেকারের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত আটার লরিটিকে রাস্তা থেকে তোলা হয়। এই দুর্ঘটনা প্রসঙ্গে বিদ্যাসাগর সেতু ট্রাফিক গার্ডের ইন্সপেক্টর শৈবাল পাল জানান, দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে দুর্ঘটনার কারণে ওই লেন দিয়ে শুধু ছোটো গাড়ি পাস করানো হচ্ছিল। পরে লরিটি রেকার দিয়ে তোলা হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
Related Articles
আরজি কর কাণ্ডে বিচার চেয়ে চুঁচুড়ায় প্রতিবাদে রাস্তায় বাম ছাত্র যুব মহিলা ও শ্রমিক সংগঠন।
হুগলি, ২১ আগস্ট:- আর জি কর কান্ডে দোষীদের শাস্তি দাবিতে মিছিল জমায়েত ঘড়ির মোরে। জেলার সব হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে দুর্নীতি মুক্ত স্বচ্ছ স্বাস্থ্য পরিষেবা দিতে হবে। মহিলা ডাক্তার, নার্স ও মহিলা স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা প্রদান সুনিশ্চিত করা সহ ছয় দফা দাবিতে হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর দপ্তরে ডেপুটেশন দিল এসএফআই, ডিওয়াইএফআই, মহিলা সমিতি […]
ডাকাতিতে বাঁধা দেওয়ায় ব্যাবসায়ীকে গুলি , চাঞ্চল্য হরিপালে।
হুগলি,২৮ ফেব্রুয়ারি:- সোনার দোকানে ডাকাতি। দোকানের মালিক বাধা দেওয়ায় প্রথমে ধারালো অস্ত্রের কোপ ও পড়ে পেটে গুলি। আশঙ্কাজনক অবস্থায় দোকানের মালিক বিমল সাঁতরা কে হরিপাল গ্রামীণ হাসপাতালে ও পড়ে কোলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে হরিপাল থানায় প্যাঁটরা হাটতলা এলাকায়। প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছে, রাত সাড়ে আটটা নাগাদ সাত থেকে আট জনের ডাকাতদল আগ্নেয়াস্ত্র নিয়ে […]
অশান্তির আবহেই শহরে ভোট চতুর্থী , একাধিক জায়গায় উড়বে ড্রোন , আকাশপথেও চলবে নজরদারি।
কলকাতা, ৯ এপ্রিল:- রাজ্যের আট দফা বিধানসভা ভোটের চতুর্থ পর্বেই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন শহর কলকাতার বাসিন্দারা। এতদিন টিভি আর খবরের কাগজে ভোটের খবর পড়ার পর ভোট এবার সশরীরে কড়া নেড়েছে তাঁদের দরজায়। কিন্তু বিগত তিন দফায় বিভিন্ন জেলায় ভোট ঘিরে যে অশান্তির ছবি উঠে এসেছে তার আঁচ কলাকাতাতে এসে পড়বে কিনা তা নিয়ে […]









