নবান্ন , ১৪ সেপ্টেম্বর:- করোনা ভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে কীভাবে বিধি মেনে দুর্গাপুজো করা যায় তা নিয়ে আলোচনার জন্য রাজ্য সরকার পুজো কমিটিগুলিকে নিয়ে আগামী ২৫ সেপ্টেম্বর বৈঠকে বসবে। কোভিড পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের গঠিত পরামর্শদাতা পর্ষদ বা গ্লোবাল অ্যাডভাইজারি কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা জানিয়েছেন। পরে তিনি সাংবাদিকদের বলেন পুজো মণ্ডপ থেকে সংক্রমনের আশঙ্কা কমাতে প্যান্ডেলের একাংশ খোলা রাখার পরামর্শ দিয়েছে নোবেলজয়ী অর্থনীতিবীদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ড। কোভিড বিধি মেনে দুর্গা পুজো করার বিষয়ে আরো কিছু পরামর্শ দিয়েছে। পুজো কমিটি গুলির সঙ্গে বৈঠকে তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী জানান রাজ্যে বর্তমানে অ্যাকটিভ করোনা আক্রান্ত ২৩ হাজার ৬২৪। রাজ্যে করোনা সংক্রমণের হার ৮.২১%। রাজ্যে করোনায় মৃত্যু হার কমে হয়েছে ১.৯৪%। অন্যদিকে সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৬.৪০% । তা সত্ত্বেও করোনা রুখতে সকলকে সতর্ক থাকতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন।
Related Articles
রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করেছে।
কলকাতা , ৬ অক্টোবর:- রাজ্য সরকার চলতি খরিফ মরশুমে কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করেছে। চলতি ২০২০-২১ খরিফ মরশুমে এক হাজার ৮৬৮ টাকা কুইন্টাল হিসাবে কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে বলে খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। গতবছর এই হার ছিল এক হাজার ৮৫৫ টাকা। আগামী দোসরা নভেম্বর থেকে এই […]
বিজেপি-তৃণমূলের ভোটে জিতেই শ্রীরামপুরে লাল আবির ওড়াবে সিপিএম- দীপ্সিতা।
হুগলি, ১৫ মার্চ:- শ্রীরামপুরে বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধরকে নিয়ে মিছিল জেলা বাম নেতৃত্বের।শ্রীরামপুর কুমিরজলা রোড সিপিআইএম জেলা কার্যালয় থেকে শুরু হয় মিছিল লেনিন সরনী জিটি রোড,শ্রীরামপুর পুরসভার সামনে দিয়ে গিয়ে আর এম এস ময়দানে শেষ হবে মিছিল। মিছিলে প্রার্থীর সঙ্গে রয়েছেন সিপিআইএম হুগলি জেলা সম্পাদক দেবব্রত ঘোষ সহ জেলা নেতৃত্ব। দীপ্সিতা বলেন,এবার রামের […]
নবান্নে স্বাস্থ্য সাথী প্রকল্পের স্মার্ট কার্ড প্রকাশ মুখ্যমন্ত্রীর
কলকাতা , ২৬ নভেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের প্রত্যেক বাসিন্দাকে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনার কথা ঘোষণা করেছেন। নবান্নে আজ ওই প্রকল্পের স্মার্ট কার্ড প্রকাশ করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন রাজ্যের যেসব বাসিন্দা অন্য কোন স্বাস্থ্য প্রকল্পের আওতায় নেই তারা সকলেই স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আসার সুযোগ পাবেন। প্রত্যেক বাড়ির পরিবারের প্রধান মহিলার নামে স্বাস্থ্য সাথী […]









