হুগলি , ১১ সেপ্টেম্বর:- শুক্রবার লকডাউনের দিন সাতসকালে দাঁড়িয়ে থাকা ১২ চাকার বালির লরির পিছনে ধাক্কা একটি চারচাকার। ঘটনায় মৃত এক পুলিশ অফিসার সহ মোট তিনজন। মৃত পুলিশ অফিসারের নাম দেবশ্রী চ্যাটার্জী। বাড়ি কোলকাতার বেহালা পর্ণশ্রীতে। তিনি রাজ্য পুলিশের ১২ ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসার ছিলেন। শিলিগুড়ির ডাবগ্রামে পোষ্টিং ছিলেন। গাড়িতে থাকা বাকি দু’জনের মধ্যে একজন হলেন দেবশ্রী দেবীর দেহরক্ষী ও একজন গাড়ির চালক। তাঁদের দু’জনের এখনও পরিচয় জানা যায়নি। আজ সকাল ৬ টা ১০নাগাদ কোলকাতার দিকে যাওয়ার পথে দাদপুর থানার হোদলা ব্রিজের কাছে দাঁড়িয়ে থাকা একটি বালির লড়ির পিছনে সজোরে ধাক্কা মারে দেবশ্রী দেবীর চারচাকা গাড়িটি। তড়িঘড়ি রাস্তায় কর্মরত সিভিক ও পুলিশরা তিনজনকে উদ্ধার করে চুঁচুড়া সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। ঘটনার পর চুঁচুড়া হাসপাতালে আসেন হুগলীর গ্রামীন পুলিশ সুপার তথাগত বসু সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
Related Articles
কুষ্ঠ হাসপাতালে গিয়ে রোগীদের মধ্যে খাদ্যদ্রব্য, জামাকাপড় বিতরণ করলেন মন্ত্রী অরূপ রায়।
হাওড়া, ১৬ অক্টোবর:- কুষ্ঠ হাসপাতালে গিয়ে রোগীদের মধ্যে খাদ্যদ্রব্য, জামাকাপড় বিতরণ করলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। শারদোৎসব উপলক্ষে সকলকে বিজয়ার শুভেচ্ছা জানাতে শনিবার সকালে শিবপুরের লঞ্চঘাট সংলগ্ন কুষ্ঠ হাসপাতালে পৌঁছে যান মন্ত্রী। সেখানে হাসপাতালের আবাসিক ও বহির্বিভাগের রোগীদের নানাবিধ খাদ্যদ্রব্য, ফল, পোশাক প্রদান করেন তিনি। শনিবার একাদশীর সকালে কুষ্ঠ হাসপাতালের রোগীদের হাতে ওই উপহার […]
রোগীর দেখার ব্যাপারে অবহেলার অভিযোগ উঠল সরকারি হাসপাতালের বিরুদ্ধে।
ঝাড়গ্রাম , ২০ জানুয়ারি:- রোগীর সাথে অমানবিক আচরণের অভিযোগ উঠল হাসপাতালের বিরুদ্ধে। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের ভাঙ্গাগড় গ্রামীন হাসপাতালে ৪৫ মিনিট ধরে রোগীকে গাড়ির মধ্যে ফেলে রেখে অন্যত্র রেফার করার অভিযোগ উঠল পরিবারের পক্ষ থেকে। জানা গিয়েছে, কেশিয়াড়ির বাসিন্দা হাতিনা বিবিকে অসুস্থ অবস্থায় আনা হলে ৪৫ মিনিট গাড়িতেই পড়ে থাকেন তিনি। ডাক্তার এলেন ঠিকই কিন্তু দেখলেন […]
ভারত-বাংলাদেশ সীমান্তে সর্তকতা জারি করল সীমান্তরক্ষী বাহিনী।
মালদা,২৭ নভেম্বর:- মালদহের ভারত-বাংলাদেশ সীমান্তে সর্তকতা জারি করল সীমান্তরক্ষী বাহিনী। মালদহ জেলার পার্শ্ববর্তী বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় বাংলাদেশের তিন কুখ্যাত জেএমবি জঙ্গিকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে সে দেশের চাঁপাইনবাবগঞ্জ আদালত। পাশাপাশি অপর এক জঙ্গিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মূল অভিযুক্ত জেএমবি জঙ্গি সানোয়ার আলি পলাতক। বাংলাদেশ পুলিশের আশঙ্কা, সীমান্ত পেরিয়ে সানোয়ার ভারতের মালদহে ঢুকে পড়তে […]









