হুগলি , ১১ সেপ্টেম্বর:- হুগলি জেলায় লক ডাউনের দিনে কড়া ভূমিকায় দেখা গেল পুলিশ প্রশাসনকে। উত্তরপাড়া থানার অন্তর্গত কোন্নগর ফাঁড়ির পুলিশকে শুক্রবার সকাল থেকেই দেখা গেল দাবাং ভূমিকায় ।কোন্নগরে লক ডাউন উপেক্ষা করে মাস্ক ছাড়া রাস্তায় বেরোলে মানুষকে পড়তে হলো পুলিশের শাস্তির মুখে। কোন্নগরে কোথাও দেখা গেল লক ডাউন উপেক্ষাকরীদের কান ধরে নীল ডাউন করাচ্ছে পুলিশ আবার কোথাও শাস্তি হিসেবে ডন বৈঠক দিতে হচ্ছে।মাস্ক ছাড়া লকডাউন উপেক্ষা করে রাস্তায় বেরোলেই কোন্নগর ফাঁড়ির পুলিশ আরো কঠিন পদক্ষেপ নিলো। শাস্তি হিসেবে 10 টা করে ডন বৈঠক।
Related Articles
সরকারি ধান ক্রয় কেন্দ্রে ফড়েদের দৌরাত্ম্যে মাথা ফাটল এক চাষির।
মালদা, ৯ ডিসেম্বর:- সরকারি ধান ক্রয় কেন্দ্রে ফড়েদের দৌরাত্ম্যে মাথা ফাটল এক চাষির। উত্তপ্ত মালদহের হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা কিষান মান্ডি। বিক্ষোভ বঞ্চিত কৃষকদের। ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ও বিধায়ক তজমুল হোসেন। পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণ হয় পরিস্থিতি। জানা যায় বৃহস্পতিবার তুলসীহাটা ধান ক্রয় কেন্দ্রে ধান বিক্রির জন্য ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে ছিলেন চাষিরা। অপরদিকে ফড়েরা […]
বিধায়ক পদে শুভেন্দু অধিকারীর ইস্তফা গৃহীত হলো
কলকাতা ,২১ ডিসেম্বর:- বিধায়ক পদে শুভেন্দু অধিকারীর ইস্তফা গৃহীত হলো। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁর নির্দেশ মেনে শুভেন্দু আজ দুপুরে তাঁর সামনে হাজির হয়ে জানিয়েছেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। কেউ তাঁর ওপর কোনোরকম চাপ সৃষ্টি করেন নি। শুভেন্দুর জবাবে সন্তুষ্ট হয়ে অধ্যক্ষ আজ তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। আজ অপরাহ্ন থেকে এই ইস্তফা কার্যকর হলো। উল্লেখ্য, […]
এখনো চলছে উদ্ধারকাজ, দুপুর পর্যন্ত উদ্ধার একজনের দেহ। নিখোঁজ ৪।
হাওড়া, ৯ ফেব্রুয়ারি:- বৃহস্পতিবারের নৌকাডুবির ঘটনায় এখনো চলছে উদ্ধারকাজ। শুক্রবার দুপুর পর্যন্ত উদ্ধার হয়েছে এক মহিলার দেহ। নিখোঁজ আরও ৪। পুলিশ সূত্রে জানা গেছে, সুনন্দা ঘোষ (৪৫) নামের নিখোঁজ এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে NDRF. নৌকাডুবির ঘটনায় নিঁখোজদের খোঁজে রূপনারায়ণে এদিন সকালেও তল্লাশি চালায় এনডিআরএফ, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। বৃহস্পতিবার হাওড়ার বেলগাছিয়া থেকে ১৮ জনের একটি […]








