হাওড়া , ১০ সেপ্টেম্বর:- লুকিং গ্লাস ভেঙে যাওয়ায় বেসরকারি রুটের বাস চালককে গাড়ি থেকে নামিয়ে প্রকাশ্য রাস্তাতেই বেধড়ক মারধর করল একটি স্করপিও গাড়ির আরোহীরা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার জগাছার মৌখালিতে। নিগৃহীত বাসচালক জানান, সাঁত্রাগাছি পার করে বামদিকের লেন ধরে তিনি যাত্রীবাহী বাস ( ধর্মতলা – ধূলাগোড় ) নিয়ে ধূলাগোড়ের দিকে যাচ্ছিলেন। ডানদিকের লেন দিয়ে আসছিল স্করপিওটি। ওই গাড়িটি মৌখালি সিগন্যালের কাছে আচমকাই মধ্যিখানে ঢুকে পড়ে। তখন দুটি গাড়ির মধ্যে সামান্য ‘টাচ’ হয়। এতেই স্করপিও গাড়ির লুকিং গ্লাস ভেঙে যায়। এরপরই স্করপিও থেকে নেমে আসে চার পাঁচজন যুবক। তারা মারমুখী হয়ে ওঠে। বাসচালক এম ইসলাম মল্লিক আরও জানান, তাঁকে বাস থেকে নিচে নামিয়ে বেধড়ক মারধর করে অভিযুক্তরা পালিয়ে যায়। বাসের যাত্রীরা প্রতিবাদ জানালেও কিছু ফল মেলেনি। এরপর খবর পেয়ে পুলিশ এসে আহত বাসচালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। অভিযুক্তরা স্থানীয় বলে অনুমান করা হচ্ছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
Related Articles
সাঁতরাগাছি ইয়ার্ডে ডিউটিরত অবস্থায় রেলকর্মীর দুর্ঘটনায় মৃত্যু।
হাওড়া, ১২ নভেম্বর:- হাওড়ায় সাঁতরাগাছি রেল ইয়ার্ডে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক রেলকর্মীর। রেল ইয়ার্ডে কাজ করার সময় শনিবার ওই ঘটনা ঘটে। লাইনে কাজ করার সময় পিষ্ট হন তিনি। মৃত রেলকর্মীর নাম আফরাহিন খান। তিনি বিহারের বাসিন্দা। রেলের সিনিয়র টেকনিসিয়ানের পোস্টে কাজ করতেন তিনি। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত সাঁতরাগাছি হেলথ ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে […]
ডানকুনির একটি পাইপ কারখানায় ভয়াবহ আগুন।
চিরঞ্জিত ঘোষ , ১১ ফেব্রুয়ারি:- ডানকুনি থানার ভাদুয়া এলাকায় প্লাস্টিকের পাইপ তৈরির কারখানায় আগুন। ঘটনাস্হলে দমকলের তিনটি ইঞ্জিন। হতাহতের কোনো খবর নেই। দমকলের প্রাথমিক অনুমান শর্ট শার্কিট থেকে আগুন লেগেছে। আগুনে কারখানায় ক্ষতির পরিমাণ জানা যায়নি। সকাল সাড়ে এগারোটা নাগাদ হঠাৎই ধোঁয়া দেখতে পায় কারখানার কর্মীরা। প্রাথমিকভাবে তারা নিজেরাই হাত লাগায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে […]
নিরাপত্তা রক্ষীকে বেঁধে ভয়াবহ ডাকাতি হাওড়ার ডোমজুড়ে, ধৃত চার।
হাওড়া, ২৮ জুলাই:- নিরাপত্তা রক্ষীকে বেঁধে রেখে ভয়াবহ ডাকাতির ঘটনা এবার হাওড়ার ডোমজুড়ে। জালান কমপ্লেক্সের ভিতরে একটি গোডাউন থেকে ৪ টন দস্তার বার নিয়ে চম্পট দেয় ১০-১২ জনের একটি দুষ্কৃতী দল। জানা গেছে, শুক্রবার গভীর রাতে গোডাউনের নিরাপত্তা রক্ষীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বেঁধে রেখে তালা ভেঙে পণ্যবাহী গাড়ি গোডাউনে ঢুকিয়ে চলে অবাধে লুটপাট। এমনকি অপারেশন চালিয়ে […]








