হাওড়া , ৯ সেপ্টেম্বর:- হাওড়ার লিলুয়া গোসালায় এন এস রোডের একটি রবার কারখানা ও গোডাউনে বুধবার সকালে ভয়াবহ আগুন লাগে। একটি পাম্প সহ দমকলের মোট ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। প্রায় ঘন্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও আগুনে কারখানাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। জানা গেছে, এসডি রবার কনসার্ন নামের ওই কারখানায় ৮টায় সকালের ডিউটি শিফট চালু হওয়ার আগেই সেখানে আগুন লাগে। আগুন লাগার সময় কারখানাটি বন্ধ ছিল। দমকল সূত্রের খবর, কারখানার ভিতরে রবারের কাঁচামাল প্রচুর পরিমাণে মজুত ছিল। সে কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। হতাহতের খবর নেই। আগুনে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ রাস্তা খারাপের কারণে দমকলের গাড়ি আসতে সময় লাগে। দমকলের বালি স্টেশন অফিসারের দাবি তাঁদের দেরিতে খবর দেওয়া হয়। আগুন কিভাবে লেগেছে সেটা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে যে শর্ট সার্কিটের কারণেই আগুন লাগতে পারে।
Related Articles
দেশ গড়ার কাজে সৎ যুবকদের এগিয়ে আসার আহ্বান ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান মহারাজের।
উত্তর ২৪ পরগণা, ২৪ এপ্রিল:- দেশ গড়ার কাজে সৎ এবং চরিত্রবান যুবকদের এগিয়ে আসার আহ্বান জানালেন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ। ভারত সেবাশ্রম সঙ্ঘ পরিচালিত কাঁকিনাড়া প্রণবানন্দ সেবা প্রতিষ্ঠানের দ্বিতল গুরুমন্দির, শিব মন্দির এবং রাধাকৃষ্ণ মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন করেন তিনি। উত্তর ২৪ পরগণা জেলার কাঁকিনাড়া অঞ্চলে সঙ্ঘের উদ্যোগে নানা সেবা কাজ শুরু […]
সিঙ্গুরে লকেটকে কালো পতাকা দেখালো কৃষকরা , উঠল গো-ব্যাক স্লোগান ।
হুগলি , ২৮ সেপ্টেম্বর:- কৃষি আইনেরএর সমর্থনে হুগলির সাংসদ লকেট চ্যাটার্জির নেতৃত্বে বিজেপি কর্মীদের মিছিলে কালো পতাকা দেখালো স্থানীয় কৃষকরাl হুগলির সিঙ্গুরের গোপালনগরের সাউপাড়া এলাকায় l কৃষি আইনের সমর্থনে সানাপাড়া থেকে শুরু হওয়া মিছিল প্রথমে টাটা প্রকল্প দিয়ে যাবার সময় স্থানীয় কৃষকরা সাংসদকে দেখে কান্নায় ভেঙে পড়েন, তাদের দাবি তাদের দেওয়া জমিতে শিল্প হলো না, […]
মদ্যপ চালকের হাতে বাসের স্টিয়ারিং উল্টে গেল বরযাত্রী বোঝায় বাস।
পশ্চিম মেদিনীপুর,১৮ জানুয়ারি:- মদ্যপ বাস চালকের হাতে বাসের স্টিয়ারিং। আর তাতেই ঘটলো বিপত্তি। বিয়ে বাড়িতে ফিরে আসারন পথে বরযাত্রী বোঝায় বাস উল্টে আহত বেশ কিছু বরযাত্রী। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের হাবলা তে। আহতদের উদ্ধার করে গড়বেতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সুত্রে জানা গিয়েছ শুক্রবার রাত্রে গোয়ালতোড়ের ভেদুয়ার গ্রামের কুন্ডুপাড়ার সুদীপ কুন্ডু বিয়ে […]







