পূর্ব মেদিনীপুর , ৮ সেপ্টেম্বর:- কাঁথি করোনা হাসপাতালে রোগীদের নিন্মমানের খাবার দেওয়া ঘিরে পথ অবরোধ ও বিক্ষোভ । করোনা হাসপাতালে করোনা রোগীদের নিম্নমানের খাবার দেওয়া ঘিরে বিক্ষোভ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকে কাঁথি সঞ্জীবনী করোনা হাসপাতাল এলাকায়। জানা গিয়েছে, কাঁথি সঞ্জীবনী হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা হয়। আর সেখানে থাকা করোনা রোগীদের প্রতিদিনই নিম্নমানের খাবার দেওয়া হয়। যা করোনা রোগীদের জন্য উপযুক্ত নয়। আর সে কারনেই করোনা রোগীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বলে জানা যাচ্ছে। তবে এই ঘটনার খবর পেয়ে কাঁথি পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের বুঝিয়ে পথ অবরোধ তোলে ও যান চলাচল স্বাভাবিক করে।
Related Articles
বিহার থেকে নিখোঁজ সন্তানকে বাংলা থেকে ফিরে পেলো পরিবার।
হাওড়া , ১৩ নভেম্বর:- আজ থেকে প্রায় নয় বছর আগে বিহারের বাকা জেলার রিজাউন থানা এলাকার লিলাতরি গ্রাম থেকে হারিয়ে গিয়েছিলেন বছর আঠাশের মনোজ পাসওয়ান। দীর্ঘদিন পরে শনিবার সকালে হারানো ভাগ্নেকে ফিরে পেয়ে চোখের জলে ভাসলেন মামা। যখন বাড়ির ছেলেকে ফিরে পাওয়ার আশা তাঁরা প্রায় ছেড়েই দিয়েছিলেন সেই সময়ে হঠাৎ করেই মনোজের খবর পায় পরিবার। […]
কালিবাবু শ্মশান ঘাটে বিজেপির বিক্ষোভ।
হুগলি, ৩০ মার্চ:- অভিযোগ দীর্ঘদিন ধরেই কালিবাবু শ্মশান ঘাটের পেছনে গঙ্গার ঘাটের উপরেই পড়ে রয়েছে শব দেহের জিনিসপত্র। সেই আবর্জনা দিন দিন স্তুবাকার হয়ে যাচ্ছে। বারংবার প্রশাসনকে জানিও কোন লাভ হয়নি। সেই আবর্জনার পাহাড় থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং মৃতদেহের আবর্জনা হওয়ার জন্য তা থেকে ব্যাকটেরিয়া ছড়াতে পারে বলে ভয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারই প্রতিবাদে আজ […]
আর জি কর আবহে মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখাতে শিবির হুগলি গ্রামীন পুলিশের।
হুগলি, ১৩ সেপ্টেম্বর:- হুগলি গ্রামীণ পুলিশ ও চন্ডীতলা থানার যৌথ উদ্যোগে মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ শুরু হল আজ। ৪৫ দিনের সেল্ফ ডিফেন্স প্রশিক্ষণ নেওয়ার পর শংসাপত্র পাবেন ছাত্রীরা। প্রশিক্ষণ দেবেন ব্ল্যাকবেল্টের অধিকারী দুলাল দাস। যিনি দীর্ঘদিন ধরে মহিলাদের আত্মরক্ষার কৌশল শেখাচ্ছেন। আত্মরক্ষার শিবিরের উদ্বোধন করেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ […]









