হাওড়া , ৭ সেপ্টেম্বর:- হাওড়ার বাজার গুলিতে এখনও পর্যন্ত আলু ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসেনি। বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে এখনও চড়া দামে তা বিক্রি করছে কিছু অসাধু বিক্রেতা। বাজারে আলু ও পেঁয়াজের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হাওড়ার বিভিন্ন বাজারেও অভিযান চালাচ্ছে হাওড়া সিটি পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ(ইবি)। রবিবার এই উদ্দেশ্যে অভিযান চালায় ইবি। ওইদিন হাওড়ার একাধিক বাজারে অভিযান চালায় তারা। হাওড়ার হরগঞ্জ বাজার, বেলুড় বাজার, বালি বাজার, কালিবাবুর বাজার, গোরা বাজার, রামরাজাতলা বাজার, বাঁকড়া বাজার এই সাতটি বাজারে অভিযান চালানো হয়। সেখানে বিক্রেতাদের সঙ্গেও তাঁরা কথা বলেন। আগামী দিনে আবারও অভিযান চালানো হবে বলে হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গেছে।
Related Articles
গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে নবান্নে বৈঠক।
কলকাতা , ১৯ নভেম্বর:- অতিমারীর আবহে গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীর ভিড় কমাতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। ভিড় এড়িয়ে পুণ্যার্থীরা যাতে বাড়িতে বসেই পূণ্য সঞ্চয়ের সুযোগ পান সেজন্য অনলাইন মেলা দর্শনের ব্যবস্থা করা হয়েছে। নবান্নে আজ গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে এক বৈঠক বসে। সেখানে ‘ই-গঙ্গাসাগর মেলা ২০২১ নামে একটি অ্যাপ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন […]
শিলিগুড়ি মহকুমার বিধাননগর থেকে প্রচুর শব্দবাজি বাজেয়াপ্ত করল পুলিশ
শিলিগুড়ি, ১৩ নভেম্বর:- কালীপুজোর আগে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগর বাজার ও আশে পাশে এলাকায় অভিযান বিধাননগর থানার পুলিশ। এরপর বেশ কয়েকটি দোকান থেকে উদ্ধার হয় প্রচুর শব্দবাজি। এবং উদ্ধার হওয়া শব্দবাজি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় পুলিশ। অপরদিকে পুলিশি অভিযান বুঝতে পেয়ে পালিয়ে যেতে সক্ষম হন শব্দবাজি মজুত রাখা ব্যাবসায়ীরা। বিধাননগর থানার পুলিশ সূত্রে […]
রাঁচিতেই আইপিএল এর অনুশীলন শুরু মাহির ।
স্পোর্টস ডেস্ক , ৮ আগস্ট:- ধোনি ভক্তদের জন্য সুখবর। এম এস ধোনি আইপিএলের জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করে দিয়েছেন। ভারতীয় সেনার ডিউটি সেরে আসার পর থেকে ধোনি রাঁচিতে পরিবারের সঙ্গেই রয়েছেন। নির্ধারিত সময় আইপিএল শুরু হয়নি। ধোনি অবশ্য একবার চেন্নাইয় শিবিরে যোগ দিতে গিয়েছিলেন। তবে আইপিএল স্থগিত হওয়ার পর আবার রাঁচিতে ফিরে আসেন। এবার […]








