হুগলি , ৫ সেপ্টেম্বর:- মদ্যপ অবস্থায় দলবল নিয়ে শ্রীরামপুরের কেয়ার নার্সিং হোমে গিয়ে গালিগালাজের অভিযোগ উঠল শ্রীরামপুরের ৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রাজেশ শা এর বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ করে নার্সিংহোম কর্তৃপক্ষ শ্রীরামপুর থানায় অভিযুক্তর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। নার্সিংহোম কর্তৃপক্ষর তরফে অরুপ বন্দ্যোপাধ্যায় বলেন, নার্সিং হোমে গভীর রাতে ঢুকে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর রাজেশ চিকিৎসক ও স্বাস্থ কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। নার্সিং হোমের বিল না মিটিয়ে মৃতদেহ নিয়ে চলে গিয়েছে। আমরা ঘটনার প্রতিবাদ করে শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ করেছি। অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা কোভিড পরিস্থিতিতে নার্সিং হোম বন্ধ করে দেব। অভিযুক্ত রাজেশের দাবি অন্যায় ভাবে নার্সিং হোম বিল করে ছিল। আমরা প্রতিবাদ করেছি মাত্র।
Related Articles
১৮ই আগষ্ট ভারতের অন্তভূক্তি দিবস উদযাপন নদীয়ায়, তোলা হলো জাতীয় পতাকা৷
নদীয়া, ১৮ আগস্ট:- ১৯৪৭ সালে ১৫ আগস্ট ভারত স্বাধীন হলেও ভাগাভাগির নিরিখে পূর্ব পাকিস্তানের অধীনে ছিল নদীয়া জেলার বিস্তীর্ন অংশ। ভারতবর্ষের মানচিত্রের ওপর র্র্যাড ক্লিফ যে দাগ কেটে ছিলেন তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন ১৯৪৭-এর দশকে ভারতের তিন পন্ডিতের এক পন্ডিত নদীয়া জেলার পন্ডিত লহ্মীকান্ত মৈত্র৷ সেই সময় পন্ডিত লহ্মীকান্ত মৈত্র দিল্লীতে পন্ডিত জওহরলাল নেহরুকে বোঝাতে […]
স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের সময়সীমা বাড়ালো রাজ্য।
কলকাতা, ২৯ জানুয়ারি:- স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের সময়সীমা বাড়াল রাজ্য। আগামী ৩১ মার্চ পর্যন্ত সম্পত্তি কিনতে গেলে স্ট্যাম্প ডিউটিতে ছাড় মিলবে দুই শতাংশ। শনিবার অর্থ দফতর থেকে বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়েছে। এর আগে সরকার জানিয়েছিল, স্ট্যাম্প ডিউটিতে ছাড় মিলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। গতবছর জানা যায়, কোভিড অতিমারীর জন্য সম্পত্তির ক্রয়বিক্রয় কমে গিয়েছে। এরপরে গত জুলাই […]
প্রেমিকার সঙ্গে ঝগড়া, মাঝ গঙ্গায় ঝাঁপ প্রেমিকের।
হুগলি, ২৮ সেপ্টেম্বর:- প্রেমিকার সাথে ঝগড়া করে মাঝ গঙ্গায় ঝাপ প্রেমিকের। ঘটনাটি ঘটেছে জগদ্দল গঙ্গা ঘাট এবং চন্দননগর গঙ্গা ঘাটের মাঝখানে। ইতিমধ্যেই গঙ্গায় ঝাঁপ দেওয়ার পর থেকে নিখোঁজ প্রমোদ চৌধুরী নামে ২২ বছরের যুবক। জানা গিয়েছে প্রমোদ চৌধুরী ও নীতিশ পাশওয়ান দুই বন্ধু প্রেমিকা নিয়ে চন্দননগর ঘুরতে গেছিল। সেখান থেকে ফেরার পথে মাঝ গঙ্গায় প্রমোদ […]











