শিলিগুড়ি , ৫ সেপ্টেম্বর:- শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের সাপটিগুড়ি এলাকায় মাদকদ্রব্য ছাড়ার কারণে বিষ খেয়ে আত্মহত্যা করল এক ব্যক্তি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। মৃত ব্যক্তির মুন্না কুজুর(৪০)। জানা গিয়েছে যে দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি নেশা করতো। এরপর বাড়ির লোকজন অনেক বোঝানোর পড় ওই ব্যক্তি মাদকদ্রব্য ছাড়ার সিদ্ধান্ত নেয়। তবে মাদকদ্রব্য ছাড়ার পর থেকেই ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। অবশেষে শুক্রবার রাতে বিষপান করে আত্মহত্যা ওই ব্যক্তি। এদিন সকালে যখন খাবার জন্য ডাকতে পরিবারের লোকজন তখন দেখতে পান ঘরের মধ্যে পড়ে রয়েছে। এরপর তড়িঘড়ি তাকে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিধান নগর থানার পুলিশ। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ।
Related Articles
উত্তরাখন্ডে আটকে থাকা রাজ্যের পর্যটকদের ফিরিয়ে আনতে উদ্যোগী হল নবান্ন।
কলকাতা, ১৯ অক্টোবর:- প্রবল প্রাকৃতিক দুর্যোগের কারনে উত্তরাখণ্ডে আটকে থাকা রাজ্যের পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে উদ্যোগী হল নবান্ন। কলকাতা ও আশপাশের এলাকায় অন্তত ৪৫ জন পর্যটক নৈনিতাল কেদারনাথ সহ উত্তরাখণ্ডের নানা এলাকায় আটকে রয়েছেন। তাদের উদ্বিগ্ন পরিজনদের তরফে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নবান্ন সূত্রে খবর উত্তরাখণ্ডে আটকে থাকা পর্যাটকদের ফেরাতে ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে। […]
করোনা পরিস্থিতিতে বাসের সংখ্যা বাড়াতে আরও উদ্যোগী হল রাজ্য সরকার।
কলকাতা, ৭ জানুয়ারি:- করোনা পরিস্থিতিতে শহরের রাস্তায় বাসের সংখ্যা বাড়াতে আরও উদ্যোগী হল রাজ্য সরকার। ফিটনেস সার্টিফিকেটের জন্য বসে যাওয়া বাসগুলি যাতে অবিলম্বে যাতে পথে নামতে পারে সেজন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বলে পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে। বাসমালিক সংগঠনগুলির কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী শহর ও শহরতলির প্রায় তিনশ বাস শুধুমাত্র ফিটনেস সার্টিফিকেটের অভাবে পথে […]
কালীপুজোয় বাজি পোড়ানো বন্ধের দাবিতে আদালতে মামলা দায়ের।
কলকাতা, ২৭ অক্টোবর:- কোভিড কালে কালীপুজো ও দীপাবলিতে বাজি পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করার দাবি নিয়ে আদালতে মামলা দায়ের হয়েছে। সেই মামলার রায় আসার আগেই বাজি পোড়ানোর বিষয়ে একগুচ্ছ বিধি-নিষেধ জারি করল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। পরিবেশবান্ধব ছাড়া যেকোনো ধরনের বাজির ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি বাজি পোড়ানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। পর্ষদের সদস্য সচিব রোশনি […]









