হুগলি , ৫ সেপ্টেম্বর:- বৃষ্টি হোক বা নাই হোক, টানা কয়েকবছর ধরে জল যন্ত্রনা সহ্য করতে হচ্ছে শ্রীরামপুর থানার রাজ্যধরপুর নতুন পাড়ার বাসিন্দাদের। বিগত কয়েকবছর ধরে জলবন্দি এই এলাকা। বছরে প্রায় ৮ মাসই জল জমে থাকে এখানের রাস্তায়। স্থানীয় পঞ্চায়েতকে বারংবার জানিয়েও কোন কাজ হয়নি বলে অভিযোগ। বর্তমানে এলাকাবাসীদের পাশে এসে দাঁড়িয়েছে স্থানীয় বিজেপি কর্মীরা। তবে সরকারী হস্তক্ষেপ ছাড়া এখানকার জল যন্ত্রনা মেটানো সম্ভব নয় বলে দাবী বিজেপি কর্মীদের। তাঁরা বলেন এলাকার মানুষদের কথা না ভেবে এখানে নর্দমা বুঝিয়ে একের পর এক কারখানা হচ্ছে। যার ফলে জল জমছে এখানে। যদিও এবিষয়ে স্থানীয় পঞ্চায়েতের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Related Articles
পড়ুয়াদের জন্য পোস্ট গ্রাজুয়েট ব্যাংকিং এর ডিপ্লোমা কোর্স শুরু করলো বন্ধন ব্যাংক।
কলকাতা, ২৯ জুলাই:- বন্ধন ব্যাংক রাজ্যের পড়ুয়াদের জন্য নেক্সট জেনারেশন পোস্ট গ্রাজুয়েট ব্যাংকিং এর ডিপ্লোমা কোর্স শুরু করেছে। আজ এক ভার্চুয়াল অনুষ্ঠানে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র ম্যাকাউট অনুমোদিত এই কোর্সটির সূচনা করেন। বন্ধন ব্যাংক রাজপুর সোনারপুরে একটি আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র শুরু করেছে। সেখানে ২১০ জন পড়ুয়াকে নিয়ে ওই কোর্স শুরু হবে। শান্তিনিকেতনে ২৪০ আসনের একটি […]
তৃতীয় দফার ভোটে আজ মাঠে ৮৩২ কোম্পানি।
কলকাতা , ৫ এপ্রিল:- রাজ্যে আগামীকাল তৃতীয় দফার নির্বাচনে তিন জেলার ৩১টি বিধানসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে বাংলায় আগামিকাল তৃতীয় দফার নির্বাচন হতে চলেছে। প্রথম দুই দফায় বড় সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী নামিয়েও অশান্তি পুরোপুরি এড়ানো যায়নি। এবার তাই বাড়তি তৎপরতা নিতে চলেছে নির্বাচন কমিশন। আগামিকাল তৃতীয় দফার নির্বাচনে ৮৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী […]
পোস্ত চাষে অনুমতি দিতে কেন্দ্রকে চিঠি দিল নবান্ন।
কলকাতা, ৯ মার্চ:- পোস্ত প্রেমী বঙ্গবাসীর স্বার্থে রাজ্যে পোস্ত চাষের অনুমতি দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে নবান্ন। বৃহস্পতিবার বিধানসভায় খাদ্য ও সরবরাহ দপ্তরের বাজেট বরাদ্দর উপরে আলোচনার জবাবী ভাষনে অংশ নিয়ে চিঠি দেওয়ার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, চাহিদা অনুযায়ী এখানে পোস্ত চাষ না হওয়ায় রাজ্যকে অন্য রাজ্য থেকে চড়া দামে তা কিনতে […]









