কলকাতা , ৪ সেপ্টেম্বর:- আনলক চার পর্বে সামাজিক দূরত্ব সহ সব স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু করতে যাত্রীদের স্টেশনে প্রবেশের ক্ষেত্রে ই পাস ব্যবহার করার জন্য রাজ্য সরকার মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দিয়েছে। রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে আজ মেট্রো রেল ভবনে রেলের আধিকারিকদের এক বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয় বলে মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে। ভিড় এড়াতে মূলত ই প্রযুক্তিকে কাজে লাগানো হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও আগামী ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষার দিন পরীক্ষার্থীদের কথা ভেবে ট্রেন পরিষেবা দেওয়ার জন্য রাজ্যের তরফে রেলের কাছে আরও একবার আর্জি জানানো হয়। তবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা এখনই চালু হচ্ছে না বলে জানা গিয়েছে।
Related Articles
করোনা সচেতনতার বার্তা প্রচার ও মাস্ক বিতরণ করল আন্দুল রোড পরিবহণ যাত্রী কমিটি।
হাওড়া , ১৫ জুন:- হাওড়ার আন্দুল রোড পরিবহণ যাত্রী কমিটির পক্ষ থেকে গত ১৩ জুন “করোনার দ্বিতীয় ঢেউতে আতঙ্ক নয়, সচেতন ও সতর্ক হোন, সাবধানতা অবলম্বন করুন” এই বার্তা প্রচার করা হয় আন্দুল রোড এলাকায়। সঙ্গে সচেতনতার লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। নিমতলা, ইন্ডিয়ান অয়েল, চুনাভাটী, ইন্ডাস নার্সিং হোম, পোদড়া, হাঁসখালী পোল, নিত্যানন্দ নগর, […]
ব্যাট হাতে চমক নয় , এবার মাইক হাতে গায়ক কোহলি ! ছবি ভাইরাল ।
স্পোর্টস ডেস্ক , ১৬ সেপ্টেম্বর:- বাইশ গজে ব্যাট হাতে ঝড় তোলেন, সেই হাতেই তুলে নিলেন মাইক। এমনকি মাইক হাতে গান করলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন আরসিবি তথা টিম ইন্ডিয়ার অন্যতম সদস্য নভদীপ সাইনি। ছবিতে মাইক হাতে নভদীপের পাশে দাঁড়িয়ে রয়েছেন বিরাট। মাইক হাতে বিরাট কী করছেন ? […]
চন্দ্রযানে চন্দননগরের শুভদীপ ,যাদবপুরের প্রাক্তনীর পরিবারের দাবি অবিলম্বে র্যাগিং বন্ধ হোক।
হুগলি, ২৬ আগস্ট:- চন্দননগরের মানকুন্ডু গ্রীণ পার্কের বাসিন্দা দম্পতি প্রবীর ও রীনা দে।দুজনেই রেল কর্মি। তাদর একমাত্র ছেলে শুভদীপ শ্রীরামপুরের মাহেশ রামকৃষ্ণ আশ্রম স্কুল থেকে পড়াশোনা শেষ করে যাদবপুরে ভর্তি হন। জয়েন্টে ৯৫ র্যাঙ্ক করেন। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন নিয়ে এম টেক করেন যাদবপুর থেকে।আই আই টি খরগপুর থেকে মাস্টার্স করেন। আইসিআরভি পরীক্ষায় সফল হয়ে ইসরোয় […]









