স্পোর্টস ডেস্ক , ৩ সেপ্টেম্বর:- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রস্তুতি তদারকির জন্য দুবাইয়ে থাকা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একজন কর্তার কোভিড-১৯ টেস্টের রিপোর্ট পসিটিভ এসেছে। এই টি-টোয়েন্টি প্রতিযোগিতাটি ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের (সংযুক্ত আরব আমিরাত) অনুষ্ঠিত হবে। গোপনীয়তার শর্তে আইপিএলের এক সিনিয়র কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, “বিসিসিআইয়ের এক সদস্যের করোনা রিপোর্ট পসিটিভ এসেছে। তিনি ক্রিকেট অপারেশন দলের সাথে বা চিকিতৎসক দলের সাথে জড়িত কিনা তা আমি এখনি নিশ্চিত করে বলতে পারছি না। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কারো মধ্যেই এই রোগের কোনও লক্ষণ নেই।” তিনি আরো বলেছেন,”উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।” এর আগে গত সপ্তাহে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) দুই খেলোয়াড়সহ ১৩ জন সদস্য এই রোগে আক্রান্ত হয়েছিলেন, এবং বর্তমানে তারা ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রয়েছেন।
Related Articles
মনোনয়নপত্র জমা দেওয়ার গোটা প্রক্রিয়া ভিডিওগ্রাফি করার নির্দেশ কমিশনের।
কলকাতা, ১১ জুন:- পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব ঘিরে প্রথম দিন থেকেই বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ উঠেছে রাজ্যে।পঞ্চায়েত ভোটের আগে মনোনয়ন পর্বেই ঝরেছে রক্ত। বেশ কিছু জায়গায় মনোনয়ন জমা দিতে বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে বিরোধীরা। রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও এনেছেন তাঁরা।মনোনয়নপত্র জমা দেওয়া ঘিরে অশান্তির ঘটনায় রাজ্য নির্বাচন […]
বেপরোয়া লরির ধাক্কা পরপর দুটি বাইকে।একজনের মৃত্যুর আশঙ্কা।
হওড়া, ১৪ জুলাই:- ভয়াবহ দুর্ঘটনা হাওড়ার লিলুয়ায় কোনা হাইরোডে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, লরিটি আচমকাই বেপরোয়াভাবে ছুটে এসে পরপর দুটি বাইককে ধাক্কা মারে। পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় মোট চারজন বাইক আরোহী জখম হন। এদের মধ্যে দুজন বাইক আরোহীর আঘাত গুরুতর। তাদের হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, […]
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে আন্তর্জাতিক স্তরের সম্মেলনের রূপ দিতে বদ্ধপরিকর সরকার।
কলকাতা, ১০ ডিসেম্বর:- আগামী বছর এপ্রিলে রাজ্যের প্রস্তাবিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন কে প্রকৃত অর্থেই আন্তর্জাতিক স্তরের সম্মেলনের রূপ দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার। সে কারণে বিশ্বের সেরা শিল্প সংস্থাগুলিকে এই সম্মেলনের মঞ্চে হাজির করার জন্য তৎপরতা শুরু হয়েছে প্রশাসনের তরফে। সেই লক্ষ্যেই শুক্রবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ডঃ অমিত মিত্র নবান্ন সভাঘর থেকে […]









