স্পোর্টস ডেস্ক , ২ সেপ্টেম্বর:- ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সুখবর। সূত্রের খবর, হরি মোহন বাঙ্গুরের সংস্থা শ্রী সিমেন্টকে ইনভেস্টর হিসেবে পেতে চলেছে শতাব্দীপ্রাচীন ক্লাব। আর তার ফলেই আইএসএল-এর দরজাও খুলে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হল লাল-হলুদের সামনে। মোহনবাগানের সঙ্গে আগেই মার্জ হয়ে গিয়েছিল এটিকে-র। সবুজ-মেরুনের আইএসএল খেলতে কোনও বাধা নেই। এ বার সব ঠিকঠাক থাকলে ইস্টবেঙ্গলও দেশের মেগা টুর্নামেন্ট খেলতে চলেছে বলে ধরে নেওয়াই যায়। বিনিয়োগকারী সংস্থা কোয়েস চলে যাওয়ার পর থেকেই ইনভেস্টরের খোঁজে ছিল। একাধিক কোম্পানির সঙ্গে কথাবার্তাও চালাচ্ছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। কিন্তু সেই সব কোম্পানির সঙ্গে কথাবার্তা এগলেও শেষ পর্যন্ত আর চুক্তি হয়নি। অবশেষে শ্রী সিমেন্টকেই ইনভেস্টর হিসেবে পাচ্ছে লাল-হলুদ শিবির। সূত্রের খবর, ইস্টবেঙ্গলের লোগো মশাল, জার্সির লাল-হলুদ রং একই থাকবে। সে সবে কোনও পরিবর্তন হবে না। সমর্থকদের আবেগের কথা মাথায় রেখেই এই পরিবর্তন গুলো আর আনা হবে না। যদিও লাল-হলুদ কর্তারা এ বিষয়ে মুখ খোলেননি।
Related Articles
আসন্ন বিশ্ববাণিজ্য সম্মেলনকে আন্তর্জাতিক মঞ্চের রূপ দিতে চায় সরকার।
কলকাতা, ৩ মার্চ:- রাজ্যের আসন্ন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনকে প্রকৃত অর্থে আন্তর্জাতিক বাণিজ্য মঞ্চের রূপ দিতে চায় রাজ্য সরকার। তাই এবারের শিল্প সম্মেলনে বিভিন্ন দেশের শিল্প সংস্থার যোগদানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই উদ্দেশ্যে বৃহস্পতিবার ৩০ টি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলো রাজ্য। নবান্ন সভাঘরে রাজ্য শিল্পোন্নয়ন নিগম এবং ফিকির যৌথ উদ্যোগে ওই বৈঠক […]
তেঁতুলতলায় রীতি অনুযায়ী মায়ের বরণ করলেন ছেলেরাই।
সুদীপ দাস, ৩ নভেম্বর:- ভদ্রেশ্বর তেঁতুলতলায় মা জগদ্ধাত্রীর শোভাযাত্রার আগে বরণ করা হল। অতি উৎসাহের সঙ্গে মাকে বরণ করল ছেলেরা। এই প্রথা চলে আসছে বহু বছর আগে থেকে। সে সময় মেয়েরা বাইরে আসতে পারত না। ছেলেরাই বরণ করত।সেই প্রথা এখনো চলছে। রীতিমতো শাড়ী পরে ঘোমটা দিয়ে মা জগদ্ধাত্রী কে বরণ করে নিল পুজো কমিটির সদস্যরা। […]
হাওড়াতেও তৃণমূল কংগ্রেসের বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচির সূচনা।
হাওড়া , ১১ ডিসেম্বর:- রাজ্যের প্রতিটি বাড়িতে প্রতিটি মানুষের কাছে পশ্চিমবঙ্গ সরকারের বিগত ১০ বছরের সাফল্যের খতিয়ান রিপোর্ট কার্ডের মাধ্যমে তুলে ধরতে ‘বঙ্গধ্বনি যাত্রা’ নামে নতুন একটি প্রচারাভিযানের সূচনা করেছে তৃণমূল কংগ্রেস। সারা রাজ্য জুড়ে চার হাজারেরও বেশি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ প্রতিটি বাড়িতে পৌঁছে গিয়ে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের এই সম্মিলিত সাফল্যের কথা […]










