বাঁকুড়া, ২৫ আগস্ট:- টানা কয়েকদিন বৃষ্টির ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে সোনামুখী ব্লকের রাধামোহনপুর পঞ্চায়েতের রামচন্দ্রপুর, অমৃত পাড়া, বেলোয়া এবং পূর্বনবাসন পঞ্চায়েতের করিমপুর, মুনুই সহ বিস্তীর্ণ এলাকার ফুলচাষীদের। কয়েকদিন ধরে বৃষ্টির কবলে পড়ে গাছের ফুল গাছে নষ্ট হয়ে যাচ্ছে পচন ধরেছে ফুলে। ফলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তে হচ্ছে ফুল চাষীদের। অত্যাধিক বৃষ্টির কারণে গাছের গোড়া পচে গিয়ে গাছ নষ্ট হয়ে যাচ্ছে ফুল গাছ। এমতাবস্থায় আগামী দিনে এই ফুল গাছ থেকে আর ফুল তুলতে পারবেন না এমনটাই জানাচ্ছেন ফুলচাষীরা চাষীরা। চাষিরা তাদের উৎপাদিত ফুল দুর্গাপুর বাজারে গিয়ে বিক্রি করেন এবং সেই অর্থ দিয়ে সারা বছর তাদের সংসার চলে এবং ছেলেমেয়েদের পড়াশোনার খরচ চালান। প্রশান্ত সরকার নামে এক ফুলচাষী বলেন, আমি দুই বিঘা ফুল চাষ করেছি কিন্তু বৃষ্টির কারণে এবছর সব ফুল নষ্ট হয়ে গিয়েছে এর ফলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তে হচ্ছে আমাদের। এখন ছেলেমেয়েদের নিয়ে কিভাবে সংসার চলবে তাই বুঝে উঠতে পারছি না।
Related Articles
পুরানো কর্মীদের ফিরিয়ে আনার অনুষ্ঠানে ব্রাত্য পুরাতনরাই চুঁচুড়ায়।
হুগলি,১৫ মার্চ :- পুরনো কর্মীদের দলে ফিরিয়ে আনতে উদ্যোগী তৃণমূল কংগ্রেস। তাই “বাংলার গর্ব মমতা” কর্মসুচির ১ম পর্যায়ের শেষ সরনি হিসাবে দল থেকে মুখ ফিরিয়ে নেওয়া পুরোনো নেতা-কর্মীদের স্বীকৃতি সম্মলনের আয়োজন করা হয়। রবিবার সমগ্র রাজ্যে বিধানসভা ভিত্তিক এই স্বীকৃতি সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন চুঁচুড়া বিধানসভা এলাকায় এই কর্মসুচিতে প্রায় ৭০ জন কর্মীদের আমন্ত্রন জানানো […]
জন্মদিনে যুবরাজকে দেখতে সকাল থেকেই কালীঘাটের বাড়িতে অনুগামীদের ভিড়।
কলকাতা, ৭ নভেম্বর:- জন্মদিনে সকাল থেকেই কালীঘাটের বাড়ির বাইরে অনুগামীদের ভিড়। তাঁদের প্রিয় যুবরাজ দাদাকে একবার দেখার। দেখা পেলে একবার চোখের দেখা, হাত মেলানো কিংবা একটা সেলফির আবদার। গত কয়েকর বছর ধরে ৭ নভেম্বর কালীঘাটে একই ছবি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে ব্যানার-প্ল্যাকার্ড-কেক হাতে তাঁর বাড়ির সামনে জড়ো হয়েছেন দলীয় কর্মী-সমর্থকরা। তাঁদের […]
হুগলি জেলায় চালু হয়ে গেল লাক্সারি ওয়াটার বাস পরিষেবা।
হুগলি , ১ জুলাই:- হুগলি জেলায় চালু হয়ে গেল লাক্সারি ওয়াটার বাস পরিষেবা।বুধবার থেকে চালু হলো এই পরিষেবা। চন্দননগর থেকে কোলকাতা অবধি যাত্রীরা যেতে পারবে এই লাক্সারি ওয়াটার বাসে। লক ডাউনের ফলে বন্ধ ট্রেন পরিষেবা।সাধারণ মানুষকে কাজে যেতে সমস্যায় পড়তে হচ্ছিল। এই পরিষেবা চালু হওয়ায় খুব কম সময়ে মানুষ চন্দননগর থেকে কোলকাতা পৌঁছে যেতে পারবে।এই […]









