মালদা—তিন বছরের শিশুর পেটের ভেতর থেকে টিভি রিমোটের ব্যাটারি অস্ত্রোপচার করে বার করে চিকিৎসায় বড় সাফল্য পেল মালদা মেডিকেল কলেজ। জানা যায় হবিবপুর থানার বুলবুলচন্ডী কেন্দুয়া এলাকার বাসিন্দা সনোজিত সরকার পেশায় স্কুল শিক্ষক তার তিন বছরের ছেলে অনিক সরকার টিভির রিমোটের ব্যাটারি খেলতে গিয়ে হঠাৎই পেন্সিল ব্যাটারিটি মুখের ভিতর ঢুকিয়ে ফেলে এবং সরাসরি পেটের ভিতরে ঢুকে যায় অসহ্য যন্ত্রণা করলে বাড়ির লোকেরা প্রথমে বুলবুলচন্ডী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে এবং সেখান থেকেই তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সার্জারি বিভাগের ডাক্তার পার্থপ্রতিম মন্ডল প্রথমে শিশুটির এক্সরে এবং এক্সেল করা হয়। পরিক্ষা করার পর ছবিতে ফুটে আসে ব্যাটারি ছবি। তার পরই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় অপারেশন করার। সোমবার রাতে ৪০ মিনিটের একটি অপারেশন করে মেডিকেল কলেজ ডাক্তার বাবুরা। এই বিষয়ে মালদা মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর ডক্টর পার্থপ্রতিম মন্ডল বলেন ব্যাটারি কে পেটের ভেতর থেকে বের করা হয়। বাচ্চাটি এখন পুরোপুরি সুস্থ তবে খেতে একটু অসুবিধা হলেও চিকিৎসকদের মতে রাত থেকে শারীরিক ভাবে খাওয়া-দাওয়া করতে পারবে।
Related Articles
প্রায় কোটি টাকা তছরুপের অভিযোগে সুরাত থেকে গ্রেফতার বালি জুটমিলের ম্যানেজার।
হাওড়া, ২৮ ফেব্রুয়ারি:- প্রায় অর্ধ কোটি টাকারও বেশি তছরুপের অভিযোগে সুরাত থেকে গ্রেফতার বালি জুটমিলের ম্যানেজার। তোলা হলো হাওড়া আদালতে। প্রায় ৫৪ লক্ষের বেশি টাকা তছরুপের অভিযোগে বালি জুট মিলের ওই ম্যানেজারকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশের বালি থানা। অভিযোগ পেয়ে তদন্তে নেমে সাব ইন্সপেক্টরের নেতৃত্বে বালি থানার পুলিশের একটি দল সোমবার গুজরাট থেকে গ্রেফতার […]
হুগলি সাংগঠনিক জেলা বিজেপির নেতৃত্বে চুঁচুড়ায় শোক মিছিল।
হুগলি , ১৮ জুন:- করোনা কালের মধ্যে বেস কিছু দিন ধরে লাদাখের সিমান্তে ভারত এবং চিনের মধ্যে যে সংঘর্ষ চলছিল তা গতকাল চরম আকার ধারন করেছে দু পক্ষের সংঘর্ষে মধ্যে ভারতের প্রায় ২০ জন সেনা শহীদ হয়েছে যার ফলে ক্ষোভে ফুসছে সারা দেশ এবং তার সঙ্গে জ্বলছে মনের মধ্যে প্রতিষোধের আগুন। এবং সেই ক্ষোভই আজ […]
প্রায় দেড় মাস পর নবান্নে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৩১ অক্টোবর:- প্রায় দেড় মাস পর আজ সশরীরে নবান্নে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ তিনি নবান্নে পৌঁছান। স্পেন সফরে যাওয়ার আগে ১১ সেপ্টেম্বর শেষ বার নবান্নে এসেছিলেন তিনি। কিন্তু স্পেন সফরে গিয়ে পায়ে ফের পায়ে চোট পাওয়ায় আর নবান্নে আসতে পারেননি। বাড়ি লাগোয়া দফতর থেকেই তিনি প্রশাসনিক কাজকর্ম সরছিলেন। নবান্নের […]










