স্পোর্টস ডেস্ক , ২৪ আগস্ট:- আইপিএল খেলতে শুক্রবারই সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে গিয়েছে তিন বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের ভারতীয় ব্রিগেড। আমিরশাহি পৌঁছেই নিয়ম মেনে প্রত্যেক ক্রিকেটার ছয় দিনের আইসোলেশনে রয়েছেন। সেই আইসোলেশনেও ফিটনেস ট্রেনিং করতে দেখা গেল সিএসকে-র সুরেশ রায়নাকে। তাজ দুবাইয়ের হোটেল রুমে আইসোলেশনে রয়েছেন। সেখানেই ঘাম ঝরাতে দেখা গেল তাঁকে। ব্যস্ত ফিটনেস ট্রেনিংয়ে। সেই ভিডিয়োতেই দেখা গেল গগনচুম্বী বর্জ খালিফার একটা ঝলকও। এই ছয় দিনের আইসোলেশনে থাকাকালীন তিনবার কোভিড পরীক্ষা হবে। সেই পরীক্ষার ফল নেগেটিভ এলে তবেই মিলবে অনুশীলনের অনুমতি।
Related Articles
পুজো উদ্বোধনে ববি হাকিম।
হাওড়া, ৫ অক্টোবর:- “দুর্গাপুজোর আবরণ উন্মোচনের মাধ্যমে আমরা মাতৃজাতিকেই সম্মান জানাই। মাতৃজাতিকে সম্মান জানানোর জন্যই এই দুর্গাপূজা।” শনিবার দুপুরে হাওড়ার দক্ষিণ রায়তলা দুর্গাপূজা কমিটির উদ্বোধনে এসে মঞ্চে ওই বক্তব্য রাখেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এদিনের পুজো উদ্বোধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী সহ অন্যান্যরা। Post Views: 327
সকাল থেকে হাওড়ার বিভিন্ন ঘাটে পুণ্যস্নান করতে মানুষের ভিড়।
হাওড়া,১৫ জানুয়ারি:- আজ পুণ্য মকর সংক্রান্তি। সকাল থেকে হাওড়ার বিভিন্ন ঘাটে পুণ্যস্নান করতে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। হাওড়া রামকৃষ্ণপুর ঘাট, চাঁদমারি ঘাট এবং বেলুড়ের বিভিন্ন ঘাটে মকর সংক্রান্তিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যস্নানের জন্য হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে। বিবেকানন্দ ঘাটে আগত ভক্তরা পুণ্যস্নান করছে। নিরাপত্তা বলয়ে ঘিরে দেওয়া হয়েছে বেলুড় মঠ চত্বর। Post […]
মা ও ছেলের জোড়া মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ।
বাঁকুড়া , ১০ আগস্ট:- আজ বাঁকুড়ার বড়জোড়া বিডিও অফিস লাগোয়া একটি বাড়ি থেকে শাটার ভেঙে মা ও ছেলের ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ উদ্ধার করাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের নাম গীতা চ্যাটার্জি(৬৫) ও তার পুত্র তাপস চ্যাটার্জি (৪০)। পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে এসে পুলিশ ও স্থানীয়রা দরজা ভেঙে দুটি মৃতদেহকে […]









