হাওড়া , ২৪ আগস্ট:- বাইক রাখাকে কেন্দ্র করে রবিবার ডোমজুড়ের বাঁকড়া এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ মোট ছয় জনকে গ্রেফতার করেছে। রবিবার রাতেই পুলিশ এদের গ্রেফতার করে। ধৃতদের সোমবার হাওড়া আদালতে তোলা হয়।পুলিশ সূত্রের খবর, মোটর বাইক রাখা নিয়ে দুই পাড়ার মধ্যে রবিবার এই তুমুল গন্ডগোল বাধে। সেই ঘটনায় রশিকল এলাকা থেকে তিনজন ও পিয়াদাপাড়া থেকে তিনজন মোট ছয় জনকে গ্রেফতার করে হাওড়ার ডোমজুড় থানার পুলিশ। প্রসঙ্গত, রবিবার দুপুরে বাইক রাখাকে কেন্দ্র করে প্রায় দু’ঘণ্টা ধরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় হাওড়ার ডোমজুড়ের বাঁকড়ায়। এখানকার রসিককল ও পিয়াদাপাড়া নামক দু’টি পাড়ার মধ্যে সংঘর্ষ বাধে । চলে ব্যাপক ইটবৃষ্টি। এমনকি বোমাবাজির অভিযোগও ওঠে। ওইদিন রাতেই পুলিশ ছয় জনকে গ্রেফতার করে।
Related Articles
হাওড়ায় শালিমার স্টেশনের বাইরে গাড়ির পার্কিং জোনে দুষ্কৃতী হামলার ঘটনায় উত্তেজনা।
হাওড়া, ২৩ জানুয়ারি:- হাওড়ায় শালিমার স্টেশনের বাইরে পার্কিং জোনে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটেছে। জানা গেছে, রবিবার ২৩ জানুয়ারি সকালে উত্তরপাড়ার এক বাসিন্দা তাঁর বাবা মাকে রিসিভ করতে অন্যান্য আত্মীয়দের নিয়ে শালিমার স্টেশনে যান। সেখানে পার্কিং জোনের বাইরে গাড়ি পার্ক করেন। সেই সময় কিছু স্থানীয় দুষ্কৃতী তার থেকে পার্কিং ফি দাবি করেন বলে অভিযোগ। অভিযোগ, তিনি […]
আমফান ঘূর্ণি ঝড়ের সব রকম সতর্কতা অবলম্বন করলো দীঘা থানা এবং দীঘা মোহনা থানা মন্দারমনি কোস্টাল থানা।
পূর্ব মেদিনীপুর, ১৮ মে:- আমফান ঘূর্ণি ঝড়ের সব রকম সতর্কতা অবলম্বন করলো জেলা প্রশাসন। ঘূর্ণিঝড়ের সর্তকতা পেয়েই বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূল এলাকাগুলিতে। ঘূর্ণিঝড় আমফান নিয়ে সতর্কবার্তা জারি করেছে জেলা প্রশাসন। রামনগর ১ , রামনগর ২ নম্বর ব্লকের সমুদ্র সৈকত এলাকায় মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করছে দীঘা থানা এবং […]
করোনা সংক্রমণ মোকাবিলায় রাজ্য সরকার রাজ্যের সব পুর কর্মীদের বিনামূল্যে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কলকাতা , ২৭ জানুয়ারি:- করোনা সংক্রমণ মোকাবিলায় রাজ্য সরকার রাজ্যের সব পুর কর্মীদের বিনামূল্যে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে দুয়ারে দরকার এবং পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচির বর্তমান অবস্থা পর্যালোচনা করতে রাজ্যের সব জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে তিনি বলেন পুর কর্মীদের টিকা দেওয়ার জন্য ইতিমধ্যেই লিখিতভাবে […]







