কোচবিহার, ২২ আগস্টঃ লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কোচবিহারে একদিনে ৬৭ জন করোনা আক্রান্ত হয়েছে। এরমধ্যে কোচবিহার সদর মহকুমায় ২১ জন, মাথাভাঙায় ১৮ , দিনহাটায় ১৭, মেখলিগঞ্জে ৬ তুফানগঞ্জে ৫ জন আক্রান্ত হয়েছে। তবে ভালো খবর এদিন জেলায় সুস্থ হয়েছেন ৪৩ জন। এদিন নতুন করে ৬৭ আক্রান্ত হওয়ার পর কোচবিহার জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭৯৪ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৪৮২। এই মুহূর্তে জেলায় এক্টিভ কেস ৩১২। গতকাল পর্যন্ত জেলায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা ছিল ২০৩। কোচবিহার সদর মহকুমায় টানা বেশ কিছুদিন ধরেই সব থেকে বেশী সংখ্যক আক্রান্তের খবর আসছিল। গত দু-তিন দিন ধরে সদর মহকুমার পাশাপাশি দিনহাটাতেও আক্রান্তের সংখ্যা বাড়ছিল। এদিনও ওই দুই মহকুমা সেই বৃদ্ধির সংখ্যা বজায় রাখার পাশাপাশি মাথাভাঙাতেও আক্রান্তের সংখ্যা বাড়িয়ে দিল।
Related Articles
৭৬জন যাত্রী নিয়ে নিউ দিল্লী-ডিব্রুগড় কোভিড এসি স্পেশাল ট্রেন এসে পৌঁছায় নিউ জলপাইগুড়িতে।
শিলিগুড়ি,১৩ মে:- বুধবার দুপুর সাড়ে ৩টা নাগাদ নিউ দিল্লী-ডিব্রুগড় কোভিড এসি স্পেশাল ট্রেন এসে পৌঁছায়। এই ট্রেনে করে ৭৬জন যাত্রী আসেন নিউ জলপাইগুড়িতে। ষ্টেশনের ওভার ব্রীজেই যাত্রীসহ তাদের মালপত্র স্যানিটাইজ করা হয়।এরপর বাইরে তাদের থার্মাল স্ক্রিনিং করে তাদের ফিট সার্টিফিকেট দেওয়া হয়।শুধু তাই নয় পাহাড়ের যে সকল যাত্রী এসেছেন তাদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য দুটো […]
বড়দিনের আগেই শহরে আগুন পুড়ল ৯টি দোকান।
হাওড়া,২৪ ডিসেম্বর:- মঙ্গলবার ভোররাতে হাওড়ায় অগ্নিকান্ডের ঘটনায় ভস্মীভূত হয়ে যায় রাস্তার ধারের বেশ কয়েকটি দোকান ঘর। দমকল সূত্রের খবর, পিলখানার রোজ মেরি লেনের কাছে জি টি রোডের ধারে প্রায় ৯টি দোকান এদিন আগুনে পুড়ে যায়। কিভাবে আগুন লাগল তা জানা যায়নি। ভোর ৪-২০ মিনিট নাগাদ আগুন লাগে। খবর পেয়ে সেখানে পৌঁছে যায় দমকলের ৩টি […]
উত্তরপাড়ার সুবোধ কুমার ব্যানার্জির বানানো ট্রান্সফর্মার পৌছালো কাতার বিশ্বকাপে।
হুগলি, ২৩ নভেম্বর:- তাঁর কারখানার ট্রান্সফর্মার ব্যবহার করা হচ্ছে ফুটবল বিশ্বকাপে। নিজেরও ইচ্ছা ছিল কাতারের আল বায়েত স্টেডিয়ামে দর্শকের আসনে বসে বিশ্বকাপ ফুটবল দেখার, কিন্তু কালের নিয়তিতে তাঁকে টেলিভিশনেই খেলা দেখতে হল। তিনি হুগলির উত্তরপাড়ার বাসিন্দা সুবোধকুমার বন্দ্যোপাধ্যায়। ৬৬ বছর বয়সি সুবোধ কলকাতায় ট্রান্সফর্মার তৈরির একটি কারখানা ‘বিএমসি ইলেকট্রোপ্লাস্ট’-এর মালিক। কলকাতার ঠাকুরপুকুরে এই কারখানা রয়েছে […]









