হাওড়া , ২০ আগস্ট:- করোনা আতঙ্কে আত্মঘাতী এক যুবক। আজ সকালে ঘটনাটি ঘটে হাওড়া সালকিয়ায় । পুলিশ সূত্রে খবর মনোজ দুবে নামে বছর পঁয়ত্রিশের ওই যুবককে আজ তার ফ্ল্যাটের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় । মনোজ হাওড়া পুরসভা চাকরি করতেন । এর পাশাপাশি উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেসের এক সক্রিয় কর্মী ছিলেন । তার পরিবারের লোকেরা জানিয়েছেন মাস খানেক ধরে তিনি করোনা আতঙ্কে ভুগছিলেন । কিছুদিন আগে তার সামান্য জ্বর হয়েছিল । তারপর সেরে যান। করোনা পরীক্ষা করা হলেও তার নেগেটিভ আসে । তার পরিবারের লোকেরা কেউ করোনায় আক্রান্ত ছিলেন না । তার সত্বেও আতঙ্ক কাটছিল না । গতকাল তিনি তাঁর স্ত্রীকে বাপের বাড়িতে রেখে আসেন । এরপরই আজ সকালে সে বাড়িতে আত্মঘাতী হয় । মালিপাঁচঘরা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু করেছে।
Related Articles
নতুন একগুচ্ছ মেট্রো প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রীর।
কলকাতা, ৬ মার্চ:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় এক অনুষ্ঠান থেকে একগুচ্ছ নতুন মেট্রো প্রকল্প উদ্বোধন শিলন্যাস ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। সকালে কলকাতার এসপ্লানেড মেট্রো স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রো পরিষেবা সহ ১৫৪০০ কোটি টাকা মূল্যের পরিবহন প্রকল্পের সূচনা করেন। এর মধ্যে এরাজ্যের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা, কবি […]
সাস্থ্যসাথীতে ১০ শয্যার বেশি যেকোনও বেসরকারি নার্সিংহোমকে স্বাস্থ্য সাথীর সুবিধা দিতে বললো রাজ্য।
কলকাতা , ৯ জানুয়ারি:- সাস্থ্যসাথী তে রাজ্যের সমস্ত বেসরকারি হাসপাতালের পাশাপাশি ১০ শয্যার বেশি যেকোনও বেসরকারি নার্সিংহোমকে স্বাস্থ্য সাথীর সুবিধা দিতে বললো রাজ্য। সরকারের স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে গেলে যাতে কোনো অসুস্থ মানুষকে সমস্যায় পড়তে না হয় তাও দেখতে বলা হয়েছে। তাই প্রত্যেক বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমকে স্বাস্থ্যসাথী পরিষেবা দেওয়ার জন্য আলাদা হেল্প ডেস্ক করার […]
অবশেষে অভিশপ্ত পোস্তা উড়ালপুল ভেঙে ফেলা শুরু হলো৷
কলকাতা, ১৫ জুন:- দীর্ঘ জটিলতা কাটিয়ে রাজ্য অবশেষে মঙ্গলবার থেকে মধ্য কলকাতার অসমাপ্ত পোস্তা উড়ালপুল ভেঙে ফেলার কাজ শুরু হল। এইজন্যে স্ট্র্যান্ড রোড এর উত্তর অংশ গতকাল থেকেই দুই মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী ৫০ দিনের মধ্যে চার দফায় এই উড়ালপুল ভেঙে ফেলার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলে পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে। প্রথম […]









