হাওড়া, ২০ আগস্ট:- সাপ্তাহিক লকডাউন পর্বে আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার রাজ্য জুড়ে পর পর দু’দিন সার্বিক লকডাউন পালিত হবে। এর প্রথম দিনে আজ বৃহস্পতিবার সকাল থেকেই হাওড়ায় লকডাউন শুরু হয়েছে। একে লকডাউন, তার উপর সকাল থেকে প্রবল বৃষ্টির জেরে শহরের রাস্তাঘাট প্রায় শুনশান। বিভিন্ন দোকান বাজার সব বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন এলাকায় রয়েছে পুলিশের নজরদারি। গুরুত্বপূর্ণ রাস্তা গার্ডরেল দিয়ে আংশিক ঘেরা রয়েছে। এদিনও লকডাউনে হাওড়া ব্রিজে কড়া নাকা চেকিং চলছে সকাল থেকে। বৃষ্টির দিনে কড়াভাবেই লকডাউন চলছে হাওড়া সিটি পুলিশ এলাকায়।
Related Articles
হাওড়া স্টেশনে শ’য়ে শ’য়ে আসছেন গঙ্গাসাগরের পুণ্যার্থীরা।
হাওড়া, ১২ জানুয়ারি:- গঙ্গাসাগর মেলা উপলক্ষে হাওড়া স্টেশন লাগোয়া বাসস্ট্যান্ডে রাজ্য সরকারের পরিবহন দপ্তর থেকে পর্যাপ্ত বাসের ব্যবস্থা করা হয়েছে। সেইসব বাসে করে উত্তরপ্রদেশ, বিহার এবং রাজস্থান থেকে পুণ্যার্থীরা সরাসরি গঙ্গাসাগর মেলায় যাচ্ছেন। খোলা হয়েছে হাওড়া সিটি পুলিশের ক্যাম্পও। পুণ্যার্থীদের জন্য হাওড়া স্টেশন থেকে বেরোনোর মুখেই স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আরটিপিসিআর পরীক্ষা করার জন্য ক্যাম্প খোলা […]
একই পরিবারের চারজনকে কুপিয়ে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত বাড়ির ছোট ছেলে দেবরাজ গ্রেফতার।
হাওড়া, ১৯ আগস্ট:- একই পরিবারের চারজনকে কুপিয়ে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত বাড়ির ছোট ছেলে দেবরাজ অবশেষে গ্রেফতার পুলিশের হাতে। ধৃতকে শুক্রবার তোলা হয় হাওড়া আদালতে। মা, দাদা, বৌদি, ভাইঝিকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার হলেন বাড়ির ছোট ছেলে দেবরাজ ঘোষ। এর আগে ঘটনার দিনই গ্রেফতার হয়েছিলেন ধৃতের স্ত্রী পল্লবী।জানা গেছে, ঘটনার ৮ দিন পর বৃহস্পতিবার গভীর […]
পয়েন্ট টেবিলের ৮ নম্বরে ধোনির চেন্নাই, ট্রোলিং-এ জেরবার দল
স্পোর্টস ডেস্ক , ৩০ সেপ্টেম্বর:- সময়টাই একেবারেই ভালো যাচ্ছে না চেন্নাইয়ের। টানা দুই ম্যাচ হেরে ধোনির দল এখন পয়েন্ট টেবিলে ৮ নম্বরে নেমে এসেছে। মুম্বইয়ের বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করলেও পরের দুই ম্যাচে রাজস্থান ও দিল্লির কাছে হেরে বসেছে দল। যারপর চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজির পয়েন্ট টেবিলের ৮ নম্বরে নেমে যাওয়া নিয়ে শুরু ট্রোলিং। ৩ ম্যাচ […]








