উঃ২৪পরগনা , ১৫ আগস্ট:- স্বাধীনতা দিবস উপলক্ষে উত্তর 24 পরগনার ব্যারাকপুরের গান্ধীঘাটে আজ সকালে গান্ধী স্মৃতি স্মারক স্তম্ভে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল জগদীপ ধনকার। রাজ্যপাল সস্ত্রীক সূত্র যোগ্যে অংশ নেন । করোনা জনিত পরিস্থিতিতে এবার বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয় । এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু , মুখ্যসচিব রাজীব সিনহা , জেলাশাসক চৈতালি চক্রবর্তী প্রমুখ । রাজ্যপাল এদিন বলেন , দেশের গণতন্ত্রকে মজবুত করতে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারেরই যৌথ ভূমিকা রয়েছে । রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী দুজনকেই সংবিধান মেনে কাজ করতে হয় । দুজনের মধ্যে বিভেদ কাম্য নয় । কোভিড নিয়ন্ত্রণে কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারেরও তিনি ভূয়শী প্রশংসা করেন । রাজ্যপাল বলেন , সরকারি কর্মচারীদের একটা দায়বদ্ধতা রয়েছে । রাজনীতির ঊর্ধ্বে উঠে তাঁদের কাজ করতে হবে।
Related Articles
আজ সারদা মায়ের জন্মতিথিতে ভক্ত ও দর্শনার্থীদের জন্য খোলা রয়েছে বেলুড় মঠ।
হাওড়া, ২৬ ডিসেম্বর:- আজ ১০ পৌষ, রবিবার শ্রীশ্রীসারদা মায়ের জন্মতিথি উপলক্ষে অন্যান্য দিনের মতোই নির্দিষ্ট সময়ে ভক্ত ও দর্শনার্থীদের জন্য খোলা রয়েছে বেলুড় মঠ। তবে করোনা পরিস্থিতির কারণে আগের মতো সারদা মায়ের জন্মতিথিতে সারাদিন মঠের দরজা খোলা থাকছে না। অন্যান্য দিনের মতোই আজ সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত এবং বিকেল সাড়ে ৩টে থেকে ৫টা পর্যন্ত […]
বিভিন্ন ট্রেড ইউনিয়ানের ডাকা দুদিনের ধর্মঘটের কড়া পদক্ষেপ নবান্নের।
কলকাতা, ২৬ মার্চ:- বিভিন্ন ট্রেড ইউনিয়নের ডাকা দুদিনের ধর্মঘটের মোকাবিলায় কড়া পদক্ষেপ নিল নবান্ন। অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ওই দুদিন কোনও কর্মী গরহাজির থাকলে কাটা যাবে তাঁর বেতন।শুধু তাই নয় কর্মজীবনে একদিনের ছেদ পড়বে। আর পাঁচটা ধর্মঘটের মত আগামী সোম ও মঙ্গলবার দুদিনের ধর্মঘটে রাজ্যের সব সরকারি ও আধা সরকারি অফিস […]
হুগলি প্রেস ক্লাবের উদ্যোগে মানুষের পাশে সাংবাদিকরা।
চিরঞ্জিত ঘোষ , ২১ জুন:- হুগলি জেলা প্রেস ক্লাবের উদ্যোগে মানুষের পাশে দাঁড়ালো সাংবাদিকরা। রবিবার শ্রীরামপুরে প্রেস ক্লাবের উদ্যোগে এদিন মানুষদের খাদ্যসামগ্রী দেওয়া হলো। করোনা যুদ্ধে ডাক্তার ,পুলিশ ,স্বাস্থ্যকর্মী ,সাফাইকর্মীদের সাথে রাস্তায় নেবে কাজ করছে সাংবাদিকরাও। মানুষের সুখ দুঃখে মানুষের পাশে থাকে সাংবাদিকরা। এদিন হুগলি প্রেস ক্লাবের উদ্যোগে বহু মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হলো। […]










