স্পোর্টস ডেস্ক , ১৪ আগস্ট:- একেবারে শেষ মিনিটে দু’গোল করে হেরে যাওয়া ম্যাচ নেমাররা ছিনিয়ে নিয়ে গেলেন এ বারের চমক আটলান্টার মুখের গ্রাস। ৮৯ মিনিট পর্যন্ত ০-১ পিছিয়ে থেকেও একেবারে শেষ প্রহরে ১৪৬ সেকেন্ডের ব্যবধানে দু’গোল করে জয় তুলে নিল পিএসজি। নেমার, এমবাপের মতো মহাতারকার উপস্থিতিতেও প্যারিসের দলের রুদ্ধশ্বাস জয়ের নায়ক সুপো-মোটিং। ম্যাচের পরে আবেগতাড়িত ভাবে বলছিলেন, ‘‘আমাকে যখন নামানো হচ্ছিল, মনে-মনে ভাবছিলাম, আমরা কিছুতেই হেরে যেতে পারি না। বলছিলাম, এ ভাবে আমরা বাড়ি ফিরে যেতে পারি না।’’ ক্যামেরুনের ফরোয়ার্ড যোগ করছেন, ‘‘আমি আত্মবিশ্বাসী ছিলাম। দলের উপরেও আস্থা ছিল। প্যারিসের জন্য এটা একটা ইতিহাসের রাত।’’ নেমার যথাসাধ্য লড়াই করলেও আধ ঘণ্টা বাকি থাকতে মাঠে নেমে খেলার রং পাল্টে দেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ের তারকাই। না হলে ইটালির করোনা-বিধ্বস্ত অঞ্চল বার্গামোর দল আটলান্টাকে দেখে মনে হচ্ছিল, চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম সেরা অঘটন তারা ঘটিয়েই ছাড়বে। দলকে এগিয়ে দিয়েছিলেন ক্রোয়েশিয়ার মারিয়ো পাসালিচ।
Related Articles
বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে চৌর্যতান্ডবে চাঞ্চল্য ব্যান্ডেলে।
হুগলি, ২৮ ডিসেম্বর:- বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে চৌর্যতান্ডবে চাঞ্চল্য ব্যান্ডেলে। প্রসঙ্গত ২৫ শে ডিসেম্বর সপরিবারে জামশেদপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন ব্যান্ডেল মানসপুর পূর্বায়নের আরতি দে। ফেরার কথা ছিলো বুধবার। বিশ্বস্ত পরিচারিকার কাছে চাবি দিয়ে যাওয়ায় প্রতিদিনের মতো সেই পরিচারিকা আসতেন ওই বাড়ি পরিস্কারের কাজে। মঙ্গলবারও নিত্যদিনের ন্যায় কাজে এসে দরজা খোলা দেখে হতবাক হন […]
দীপাবলির আগেই কি চালু হবে শহরতলীর লোকাল , নবান্নের বৈঠকের দিকে তাকিয়ে গোটা রাজ্য।
কলকাতা , ১ নভেম্বর:- আনলক পর্বে ক্রমশ স্বাভাবিকতায় ফিরছে জনজীবন। একে একে বাস মেট্রো থেকে শুরু করে চালু হয়েছে সমস্ত রকম গণ পরিবহণ। কিন্তু এখনও বন্ধ রাজধানীর সঙ্গে শহরতলীর যোগাযোগের অন্যতম মাধ্যম লোকাল ট্রেন। শুধু মাত্র রেলের নিজস্ব কর্মচারীদের জন্য হাওড়া শিয়ালদার বিভিন্ন শাখায় কিছু ট্রেন চলাচল করছে। আর তাতে মরিয়া হয়ে সওয়ার হতে চেষ্টা […]
চুক্তি ভিত্তিক শিক্ষকদের বিকাশ ভবনের সামনে বিক্ষোভ।
. প্রদীপ সাঁতরা,১৯ ফেব্রুয়ারি:- বিকাশ ভবনের ছয় তলায় শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারির দফতরের বাইরে বসে বিক্ষোভ। বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক চুক্তি ভিত্তিক শিক্ষক সমিতির বেশ কিছু শিক্ষক। বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ।খবর পেয়ে উত্তর থানার পুলিশ এসে তিন জনের সাথে কথা বলে গেছেন আধিকারিকদের সাথে।কল্যাণ সরকার (সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক চুক্তি ভিত্তিক শিক্ষক সমিতি) জানান, পশ্চিমবঙ্গ […]







