জলপাইগুড়ি , ১৩ আগস্ট:- একটি পূর্নবয়স্ক স্ত্রী চিতাবাঘের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল । বুধবার মাল মহকুমার রাজডাঙা গ্রাম পঞ্চায়েতের দেবীপুর চা বাগানের পাশে একটি প্রজেক্ট চাবাগানের ঝোপে এই চিতাবাঘটির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে আপালচাঁদ রেঞ্জ অফিসের বনকর্মিরা ঘটনাস্থল থেকে চিতাবাঘটির মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে । চিতাবাঘটির মৃত্যুর কারণ জিজ্ঞেস করলে আপালচাঁদের রেঞ্জ অফিসার কূনাল বর্মন বলেন , ময়নাতদন্ত না করা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে না । তবে মৃত চিতাবাঘটির দেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি । অনুমান, চিতাবাঘটির দু-তিন দিন আগে মৃত্যু হয়েছে। কাঠামবাড়ি রেঞ্জ অফিস এলাকায় ময়না তদন্ত করা হবে বলে জানা গেছে।
Related Articles
গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আগামীকাল সাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৭ ডিসেম্বর:- গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে আজ বুধবার সাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে মঙ্গলবার নবান্নে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন থেকে শুরু করে মেলা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে প্রস্তুতি নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন তিনি।উপস্থিত ছিলেন রেল, কলকাতা বন্দরের প্রতিনিধিরাও। মুখ্যমন্ত্রীর স্পষ্ট ঘোষনা গঙ্গাসাগর মেলাকে একশ শতাংশ পরিবেশ বান্ধব […]
মাধ্যমিকের পর এবার হাই মাদ্রাসার পরীক্ষার দিনও বদল।
কলকাতা, ২১ জানুয়ারি:- মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের কারণে মাধ্যমিকের পর এবার হাই মাদ্রাসার পরীক্ষার দিনও বদলে দেওয়া হল। ফেব্রুয়ারির ২৭ তারিখ হাই মাদ্রাসার দ্বিতীয় ভাষার পরীক্ষা হওয়ার কথা ছিল। এখন ওই পরীক্ষা হবে ৯ মার্চ। তবে পরীক্ষাকেন্দ্র এবং সময়ের কোনও পরিবর্তন হয়নি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতোকত্তর স্তরের পরীক্ষার সূচিও বদলানো হয়েছে। ২৮শে জানুয়ারি থেকে তেসরা […]
বিবেকানন্দের জন্মদিবস পালনে বেলুড় মঠে প্রধানমন্ত্রী ৷
হাওড়া,১২ জানুয়ারি:- আজ ৩৬ তম জাতীয় যুব দিবস উপলক্ষে বেলুড় মঠে সকাল থেকে সাজো সাজো রব। ছাত্রছাত্রীরা সকাল থেকে বেলুড় মঠে সারিবদ্ধ ভাবে প্রবেশ করে। সকাল আটটা থেকে বেলুড় মঠের অনুষ্ঠান শুরু হয়। মাননীয় প্রধানমন্ত্রী ঠিক নটা নাগাদ মূল মঞ্চে উপস্থিত হয়ে অনুষ্ঠানে যোগদান করেন। দেশপ্রধান হিবেসে কি শরণার্থীদের মৃত্যুর মুখে কি ঠেলে দিতে পারেন […]








