হাওড়া , ১২ আগস্ট:- মঙ্গলবার জন্মাষ্টমীর দিন বেলুড় মঠে হয়ে গেল দুর্গাপূজার কাঠামো পুজো। এর মাধ্যমেই শারদোৎসবের সূচনা হল। প্রথাগতভাবে মঠের মূল মন্দিরে দুর্গা প্রতিমার কাঠামো পুজোর মধ্যে দিয়েই শারদীয় উৎসবের প্রস্তুতি শুরু হয়ে থাকে প্রতি বছর। এই বছর করোনা পরিস্থিতির কারণে সাধারণের জন্য মঠ বন্ধ রাখা হয়েছে গত ১ আগস্ট থেকে । এই বছর দুর্গাপুজোতেও ভিড় নিয়ন্ত্রণ নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে মঠ কর্তৃপক্ষের। সেজন্য মঠ চত্ত্বরে লাখো ভক্তের ভিড় নিয়ন্ত্রণে পুজোয় দর্শনার্থী নিয়ন্ত্রণও উদ্যোক্তাদের পরিকল্পনায় আছে বলে জানা গেছে। কাঠামো পুজোর খবরে স্বস্তি ফিরেছে মঠের ভক্তদের মুখে। করোনার আবহেও মঠে যে পুজোর প্রস্তুতি শুরু হয়েছে।
Related Articles
পুকুর ভরাটের অভিযোগ সরেজমিনে দেখতে গিয়ে বাঁধা বিধায়ককে। তালা বন্ধ গেটই খুললো না অভিযুক্তরা।
হুগলি,২৫ ডিসেম্বর:- পুকুর চুরি হয়ে গেছে এই খবর পেয়ে দেখতে গিয়েছিলেন বিধায়ক।কিন্তু তা আর স্বচক্ষে দেখা হগলো না। কারণ পুকুর তখন পাঁচিল দিয়ে ঘিরে গেটে তালা দিয়ে রাখা হয়েছে। অগত্যা ফিরে আসতে হলো বিধায়ককে। চুঁচুড়া পুরসভার 23 নম্বর ওয়ার্ডে দে পাড়ার সন্দীপ দে বিধায়ক অসিত মজুমদারকে অভিযোগ জানিয়েছিলেন। তার একটি ছোট পুকুর স্থানীয় বাসিন্দা […]
হাওড়ায় প্রকাশ্য জনসভায় বিজেপি এবং তৃণমূলকে একহাত নিলেন মহম্মদ সেলিম।
হাওড়া, ৯ জানুয়ারি:- বৃহস্পতিবার থেকে শুরু হলো সিপিএমের হাওড়া জেলা সম্মেলন। এই উপলক্ষে হাওড়ায় প্রকাশ্য এক জনসভায় সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে কার্যত একহাত নেন। এদিন তিনি বলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবে এই সম্মেলনে আলোচনা হবে। বিভিন্ন বিষয়ে মূল্যায়ন করা হবে। এছাড়াও গত ছয় বছর হাওড়া পুরসভায় নির্বাচন না […]
নবান্নে ১৪৪ ধারা থাকা স্বত্বেও মহিলাদের বিক্ষোভ , প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকায়।
হাওড়া, ১৮ আগস্ট: নবান্নের পুরো এলাকায় ১৪৪ ধারার মধ্যে। জনা কুড়ি মহিলা বিক্ষোভ দেখানো ৩০ মিনিটের বেশি সময় ধরে। নবান্নের সামনে এতক্ষণ ধরে কি করে বিক্ষোভ হল প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকায়? পর্যাপ্ত মহিলা পুলিশ ছিল না আর যার জন্য এতক্ষণ ধরে সময় লাগলো বিক্ষোভ তুলতে। বিক্ষোভ চলাকালীন দেখা গেল কর্তব্যরত পুলিশ অফিসাররা মহিলা পুলিশ অফিসারদের […]







