স্পোর্টস ডেস্ক , ১১ আগস্ট:- মোহনবাগান , ইস্টবেঙ্গল ও মহামেডান , তিন প্রধানকে নিয়ে বুধবার বিকেলে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে রাজ্য ক্রীড়া দপ্তরের বৈঠক ডাকা হয়েছে । মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু , ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার ও মহামেডানের এক কর্তা জানিয়ছেন , তারা বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছু জানেন না । তবে তারা সভায় যোগ দিচ্ছেন । তিন প্রধানের সঙ্গে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ-র কর্তাদের বৈঠকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে । যদিও কালকের বৈঠকে রাজ্য ফুটবল সংস্থা থাকতে পারছে না বলে জানিয়েছে । আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ,’অনেক আগে থেকে আইএফএ-র একটি বৈঠক ডাকা ছিল । সেই মিটিং স্থগিত রাখা সম্ভব নয় ।’ উল্লেখ্য কোভিড পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে অক্টোবরের আগে ময়দানে বল গড়ানো নিয়ে জোর দিয়ে কিছু বলা যাচ্ছে না । কোভিড পরিস্থিতিতে ঘরোয়া লিগ শুরু করা ও সূচি নিয়েও ধন্ধ রয়েছে।
Related Articles
আজ ফাইনালে নোভাক বনাম রাফা মহাযুদ্ধের অপেক্ষা
স্পোর্টস ডেস্ক , ১১ অক্টোবর:- আজ রবিবার ফরাসি ওপেনের ফাইনালে নোভাক জোকোভিচের বিরুদ্ধে মুখোমুখি রাফায়েল নাদাল। আর এক ধাপ পেরোলেই স্পেনীয় চ্যাম্পিয়নের সামনে দু’টো রেকর্ড—১৩ নম্বর ফরাসি ওপেন খেতাব এবং রজার ফেডেরারের ২০ গ্র্যান্ড স্ল্যামের নজির ছুঁয়ে ফেলার সুযোগ। দু’জনের মুখোমুখি লড়াইয়ে জ়োকোভিচ জিতেছেন ২৯, নাদাল ২৬। জ়োকোভিচের সামনেও ফাইনালে ১৮ নম্বর গ্র্যান্ড স্ল্যাম এবং গত […]
ব্রিজ থেকে চলন্ত মালগাড়িতে বালককে ছুঁড়ে ফেলার ঘটনায় অভিযুক্ত গ্রেফতার।
হাওড়া, ২৮ আগস্ট:- রেলব্রিজের উপর থেকে চলন্ত মালগাড়িতে আট বছরের বালককে ছুঁড়ে ফেলার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। রবিবার রাতে বীরভূমের লাভপুর এলাকা থেকে এই ঘটনায় অভিযুক্ত হৃদয়কুল্লা শেখ ওরফে আলী হোসেন’কে লিলুয়া থানার পুলিশ গ্রেফতার করে। ধৃতকে আজ সোমবার দুপুরে হাওড়া আদালতে তোলা হবে। আদালতের কাছে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। প্রসঙ্গত, […]
হাওড়ায় এক অনুষ্ঠানে এসে মমতা ও ফিরহাদ হাকিমকে একহাত নিলেন অর্জুন।
হাওড়া, ২৩ সেপ্টেম্বর:- রবিবার হাওড়ায় এক অনুষ্ঠানে এসে মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরাদ হাকিমকে একহাত নিলেন প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যেবাদী। তিনি মিথ্যে কথা বলেন। বন্যার সময় সারা বাংলা যখন জলের তলায় যেখানে দাঁড়িয়ে সরকার কোনওরকম ত্রাণের ব্যবস্থা ঠিক করে করতে পারছে না। যার জন্য […]










