স্পোর্টস ডেস্ক, ১১ আগস্ট:- আইএসএলের জন্য দশটি দল জার্সির নকশা পাঠিয়ে দিল প্রতিযোগিতার আয়োজকদের কাছে। সোমবার রাত পর্যন্ত যা খবর, সেই তালিকায় ইস্টবেঙ্গল নেই। কলকাতার একমাত্র ক্লাব হিসেবে রয়েছে এটিকে-মোহনবাগান । আন্তর্জাতিক ক্রীড়া ভিডিয়ো গেম প্রস্তুতকারক সংস্থা আইএসএলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে । লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের সঙ্গে এ বার এই ভিডিয়ো গেমে দেখা যাবে সুনীল ছেত্রী , সুব্রত পালদের মতো ভারতীয় তারকাদেরও । এই কারণেই ১০ অগস্টের মধ্যে দশটি দলকে তাদের তিন ধরনের জার্সি (হোম, অ্যাওয়ে ও নিরপেক্ষ) জমা দিতে বলা হয়। সেই তালিকায় ইস্টবেঙ্গলের নাম ছিল না । তবু একটা ক্ষীণ সম্ভাবনা থাকছিল , যদি শেষ মুহূর্তে কিছু ঘটে । কিন্তু জার্সির নকশা জমা পড়ার মধ্যেও লাল-হলুদ ক্লাব না থাকায় সম্ভাবনা আরও ক্ষীণ হল।
Related Articles
তিনটি আগ্নেয়াস্ত্র দশ রাউন্ড কার্তুজ সহ চন্দননগরে দুই দুষ্কৃতি গ্রেফতার।
হুগলি, ১৬মে :- চন্দননগর পুলিশের ডিসি ডিডি রূপান্তর সেনগুপ্ত আজ সন্ধায় চুঁচুড়া থানায় সাংবাদিক বৈঠক করে জানান, চন্দননগর থানা এলাকা থেকে প্রদীপ দাস (বাপন)কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র তিন রাউন্ড গুলি উদ্ধার হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে লোকনাথ দাস (সোম) নামে আরো এক দুষ্কৃতিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র […]
আবারো চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তিন নম্বর গেট বিবেকানন্দ রোড এলাকায়।
হুগলি, ২৩ আগস্ট:- আবারো চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তিন নম্বর গেট বিবেকানন্দ রোড এলাকায়। মেইন রাস্তার ধারেই একটি বিড়ির সিগারেটের পাইকারি দোকানে প্রায় আড়াই লক্ষ টাকার সিগারেট ও নগদ বাইশ হাজার টাকা চুরি হয় বলে জানা গেছে। দোকান মালিক পংকজ সরকার জানান সকালে যখন দোকান খুলেছিলাম তখন সব ঠিক ছিল। দোকান খুলে ভিতরে ঢুকে দেখি […]
দুর্নীতির সঙ্গে কোনোভাবেই আপোষ নয়, একুশের মঞ্চ থেকে স্পষ্ট বার্তা তৃণমূল নেত্রীর।
কলকাতা, ২১ জুলাই:- দুর্নীতির সঙ্গে দল কোন ভাবেই আপোষ করবে না বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট বার্তা দিয়েছেন। ধর্মতলায় আজ তৃণমূল কংগ্রেসের বাৎসরিক শহীদ স্মরণ সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি দলকে সম্পূর্ণভাবে শুদ্ধিকরণের বার্তা দিয়েছেন। মমতা ব্যানার্জি বলেন, তৃণমূল কংগ্রেস শুধুমাত্র কোন রাজনৈতিক দল নয় এটি মানুষের সেবা করার মঞ্চ। তাই দুর্নীতির […]









