সুদীপ দাস , ১০ আগস্ট:- তিন যুগেরও বেশি সময় ধরে ফেরার খুনের আসামিকে পুলিশের হাতে তুলে দিলো করোনা । ১৯৮৩ সালে চন্দননগরের পাদ্রিপাড়া এলাকায় , প্রতিবেশী মহম্মদ ইসলামের সঙ্গে বিবাদ ও তাকে খুনের মামলায় অভিযোগে পুলিশ গ্রেফতার করে শেখ হাসেমকে । ঘটনার পরদিন কোর্টে তোলার সময় পুলিশের চোখে ধুলো দিয়ে কোর্ট চত্বর থেকেই ফেরার হয়ে যায় শেখ হাসেম । এরপর দীর্ঘদিন বহু খোঁজ করেও পুলিশের হাতে আসেনি ওই ব্যক্তি । গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে চন্দননগর পাদ্রিপাড়ায় নিজের বাড়ি থেকেই ওই ব্যক্তিকে গ্রেফতার করে চন্দননগর থানার পুলিশ । করোনা পরিস্থিতিতে নিজের পরিবারের সাথে দেখা করতেই ওই ব্যক্তি চন্দননগর এসেছিল বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে । দীর্ঘ ৩৭ বছর পর ফেরার আসামি গ্রেফতার হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকাবাসী।
Related Articles
করোণা আক্রান্তদের মতই কন্টেনমেন্টে থাকাও মানুষরাও পুরভোটে অংশ নিতে পারবেন।
কলকাতা, ১২ জানুয়ারি:- আসন্ন পুরভোটে কোরোনা আক্রান্তদের মতোই ভোট দিতে পারবেন কন্টেনমেন্ট জোনের বাসিন্দারাও। তাঁদের ভোট দেওয়ার জন্য আলাদা ব্যবস্থা করল রাজ্য নির্বাচন কমিশন। ভোটগ্রহণ শেষ হওয়ার একঘণ্টা আগে কন্টেনমেন্ট জোনের ভোট দাতারা নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন বলে রাজ্য নির্বাচন কমিশন এক নির্দেশিকায় জানিয়েছে। উল্লেখ্য করোনা সংক্রমণের গতি প্রতিরোধ করতে জেলায় […]
ধানক্ষেতে পোকার আক্রমণ, কৃষকের মাথায় হাত।
মালদা,৩০ নভেম্বর:- আবহাওয়া ভালো থাকায় অতিরিক্ত ফলন হয়েছে দেখে খুশিতে ছিলেন চাষীরা। আমন ধান পাক ধরার পর তা কেটে রেখেছেন জমিতে। শুকানোর পর তা তুলে নিয়ে গিয়ে মাড়াই করবেন। কিন্তু শেষ লগ্নে শীষকাটা ল্যাদা পোকার হানায় মালদহের হরিশ্চন্দ্রপুরের আমন চাষিদের মাথায় হাত পড়েছে। উইপোকার হানায় ভয়াবহ পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছেন। কেন না, যেভাবে পোকা […]
স্বাধীনতা দিবসের প্রাক্কালে নিশ্ছিদ্র নিরাপত্তা হাওড়া স্টেশনে।
হাওড়া, ১৪ আগস্ট:- রাত পোহালেই মঙ্গলবার দেশের ৭৭তম স্বাধীনতা দিবস। নাশকতামূলক কাজকর্ম যাতে না হয় তারজন্য নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা হাওড়া স্টেশনকে। ওল্ড কমপ্লেক্স এবং নিউ কমপ্লেক্স এবং পার্সেল বিভাগ মিলিয়ে স্টেশনের সর্বত্র পুলিশ কুকুর, হ্যান্ড মেটাল ডিটেক্টর নিয়ে অ্যান্টি সাবোতেজ চেকিং চলছে বলে রেল পুলিশ সূত্রে জানা গেছে। দূরপাল্লার যাত্রীদের লাগেজ […]








