হাওড়া , ৯ আগস্ট:- হাওড়া কমিশনারেট এলাকায় কন্টেনমেণ্ট জোনের সংখ্যা ২৬ থেকে কমে হল ২৪টি। তবে হাওড়া জেলায় মোট কন্টেনমেন্ট জোনের সংখ্যা ৯১ থেকে বেড়ে হল ৯২টি। রবিবার বিকেল ৫টা থেকে ওইসব এলাকায় সম্পূর্ণ লকডাউন কার্যকর করা হয়েছে। সেইসঙ্গে পুরো সিল করে দেওয়া হয়েছে এলাকাগুলি। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কমিশনরেট এলাকার মধ্যে হাওড়া ও ডোমজুড় থানার ৫টি করে এলাকা, গোলাবাড়ির ৪টি, মালিপাঁচঘড়ার ৩টি, নিশ্চিন্দা ও সাঁকরাইলের ২টি করে এলাকা এবং লিলুয়া, ব্যাঁটরা ও সাঁতরাগাছি থানার ১টি করে এলাকা কণ্টেনমেণ্ট জোন হিসেবে চিহ্নিত হয়েছে। এছাড়া জেলার গ্রামীণ এলাকার মধ্যে শ্যামপুর থানার ২৪টি, বাগনানের ১৬টি, উলুবেড়িয়ার ৯টি , উদয়নারাণপুর , জগৎবল্লভপুর ও আমতার ৬টি করে ও পাঁচলার একটি এলাকাকে কণ্টনমেণ্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। শনিবার প্রশাসনের পক্ষ থেকে এই কন্টেনমেন্ট জোনের তালিকা প্রকাশিত হয়।
Related Articles
জলাশয় নির্ভর বিনোদনে পর্যটকদের আকর্ষিত করতে বিশেষ পরিকল্পনা রাজ্যের।
কলকাতা, ১৪ জানুয়ারি:- নদী পথে ভ্রমণ, ক্রুজ, ওয়াটার স্পোর্টসের মতো বিভিন্ন জলাশয় নির্ভর বিনোদনের প্রসার ঘটিয়ে পর্যটকদের আকর্ষণ করতে বিশেষ পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এই ধরণের পর্যটন পরিকাঠামো তৈরির জন্য পর্যটন দফতর বিভিন্ন জেলায় ২০ হাজার হেক্টরের বেশি জলাভূমিকে চিহ্নিত করেছে। রাজ্যের পর্যটন সচিব সৌমিত্র মোহন জানিয়েছেন যথেষ্ট সম্ভাবনা থাকা স্বত্তেও রাজ্যে জলাশয় নির্ভর পর্যটনে […]
মর্তে এসে মাস্ক বিলি করলেন স্বয়ং জমরাজ।
সুদীপ দাস , ৫ জুন:- বিশ্ব পরিবেশ দিবসে যমরাজ নিজে মর্তে এসে মাস্ক বিলি করলেন। বৃক্ষ রোপনেও অংশ নিলেন তিনি। ফসেট এর উদ্যেগে এবং ব্রতচারি অংগন ও রাসবিহারী ইন্সটিটিউট এর সহযোগিতায় চন্দননগর স্টান্ডে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হল। এই অনুষ্ঠানের খবর পেয়ে স্বয়ং যমরাজ হাজির। তিনি চাইছেন সবাই সুস্থ থাকুক আর কোভিড বিধি মেনে […]
খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে আসল মালিকদের হাতে তুলে দিলো গোলাবাড়ি থানার পুলিশ।
হাওড়া, ৪ এপ্রিল:- গত এক মাসে বিভিন্ন ঘটনায় মিসিং হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে সেগুলো যাচাইয়ের পর প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো। হাওড়া সিটি পুলিশের ফিরে পাওয়া প্রকল্পের অধীন এই কর্মসূচির মাধ্যমে হাওড়ার গোলাবাড়ি থানার উদ্যোগে এই সমস্ত ফোন এক অনুষ্ঠানের মাধ্যমে তুলে দেওয়া হয়। সোমবার দুপুরে হাওড়ার গোলাবাড়ি থানায় এই কর্মসূচি নেওয়া […]








