হাওড়া , ৯ আগস্ট:- পিপিই কিটের পর এবার রক্ত পরীক্ষার কিট ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেল হাওড়া শহরের রাস্তায়। যা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন হাওড়ার বাকসাড়া এলাকার বাসিন্দারা। স্থানীয় পুলিশ ফাঁড়িতে ফোন করেও বিষয়টি জানানো হয়েছে। বিকেল পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। রক্ত সমেত কিট পড়ে রয়েছে রাস্তায়। রাস্তায় সেই কিটের রক্ত ছড়িয়ে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা কুকুরে বা পশু পাখিতে এই কিট মুখে দিলে তা থেকে রোগ ছড়াতে পারে। অনেকে পায়ে মাড়িয়েও ঘরে চলে এলে রোগ ছড়াতে পারে। হাওড়া পুরসভা এলাকার ৪১ নং ওয়ার্ডের বাকসাড়ায় খোলা ভ্যাটের সামনে রাস্তায় কে বা কারা এই কিট ফেলে গেল তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। এর আগে পিপিই কিট খোলা রাস্তায় পড়ে থাকতে দেখা গিয়েছিল। এরপর রক্ত পরীক্ষার কিট পড়ে থাকতে দেখা গেল হাওড়ার রাস্তায়।
Related Articles
অভিষেক ব্যানার্জির সঙ্গে বৈঠক আসামের প্রাক্তন সাংসদের।
কলকাতা, ১৬ আগস্ট:- আসামের প্রাক্তন কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব আজ নবান্নে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেন। এর আগে তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির সঙ্গে বৈঠক করেন। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও ব্রায়ানের সঙ্গে নবান্নে যান। সুস্মিতা দেব আজই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। […]
দুর্গাপুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে নিখোঁজ যুবতীর মৃতদেহ উদ্ধার শ্রীরামপুরে।
হুগলি, ৭ নভেম্বর:- বৈদ্যবাটিতে ঠাকুর দেখতে বেরিয়ে নিখোঁজ চাঁপদানীর যুবতী, পনেরো দিন পর দেহ উদ্ধার হল শ্রীরামপুর দে স্ট্রীটের একটি পরিত্যক্ত বাড়ি থেকে। শ্রীরামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ওয়ালস হাসপাতালে ময়না তদন্তে পাঠায়।মৃত্যু রহস্য জনক দাবী পরিবারের। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভদ্রেশ্বর থানার চাঁপদানী ২৭ এস এম রোডের বাসিন্দা নীতু কুমারী(২৮) নবমীর […]
সদ্যসমাপ্ত উপনির্বাচনে শাসক ও বিরোধীদের চিন্তা বাড়িয়ে ভালো ফল করেছে নোটা।
কলকাতা, ৪ নভেম্বর:- সদ্য সমাপ্ত একাধিক রাজ্যের বিধানসভা উপনির্বাচনে আশ্চর্য ভাবে শাসক ও বিরোধীদের চিন্তা বাড়িয়ে ভালো ফল করেছে নোটা। বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে দুটি বিধানসভা আসনের উপনির্বাচনে ভালো ফল করেছে নোটা। যার জন্য তৃতীয় স্থানে উঠে এসেছে নোটা। মধ্যপ্রদেশের উপনির্বাচনের রেজাল্ট আউট হয়েছে মঙ্গলবার। যেখানে দেখা গিয়েছে, মধ্যপ্রদেশের আদিবাসী অধ্যুষিত অঞ্চল জবাট বিধানসভায় তৃতীয় […]








