হাওড়া , ৯ আগস্ট:- পিপিই কিটের পর এবার রক্ত পরীক্ষার কিট ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেল হাওড়া শহরের রাস্তায়। যা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন হাওড়ার বাকসাড়া এলাকার বাসিন্দারা। স্থানীয় পুলিশ ফাঁড়িতে ফোন করেও বিষয়টি জানানো হয়েছে। বিকেল পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। রক্ত সমেত কিট পড়ে রয়েছে রাস্তায়। রাস্তায় সেই কিটের রক্ত ছড়িয়ে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা কুকুরে বা পশু পাখিতে এই কিট মুখে দিলে তা থেকে রোগ ছড়াতে পারে। অনেকে পায়ে মাড়িয়েও ঘরে চলে এলে রোগ ছড়াতে পারে। হাওড়া পুরসভা এলাকার ৪১ নং ওয়ার্ডের বাকসাড়ায় খোলা ভ্যাটের সামনে রাস্তায় কে বা কারা এই কিট ফেলে গেল তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। এর আগে পিপিই কিট খোলা রাস্তায় পড়ে থাকতে দেখা গিয়েছিল। এরপর রক্ত পরীক্ষার কিট পড়ে থাকতে দেখা গেল হাওড়ার রাস্তায়।
Related Articles
দুই গাড়ির সংঘর্ষ। হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহত তিন।
হাওড়া , ২০ জুলাই:- হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা। সোমবার ভোররাতে ঘটনাটি ঘটে। একটি ট্যাক্সির সাথে অন্য একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হন। এদের পুলিশি উদ্যোগে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, এদিন ট্যাক্সিটি সাঁত্রাগাছির দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল। এর উল্টোদিকে থাকা মিক্সিং মেশিনের গাড়িটি কলকাতা থেকে সাঁতরাগাছির দিকে আসছিল।সাঁত্রাগাছি ব্রিজে ওঠার […]
চলতি মরশুমে রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১১০০।
কলকাতা, ১৭ জুন:- চলতি মরশুমে রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১১০০ ছাড়াল। রাজ্যের ১৬টি জেলায় ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এর মধ্যে শুধুমাত্র মালদহ ছাড়া বাকি ১৫ জেলাই দক্ষিণবঙ্গের। ১ জানুয়ারি থেকে ১৩ জুন পর্যন্ত রাজ্যে মোট ১১২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে। সংক্রামিতের সংখ্যা ১০০ ছাড়ানো চার জেলার মধ্যে মালদহ […]
বিধি মেনে নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
কলকাতা, ৪ জানুয়ারি:- সব রকম করোনা বিধি মেনে নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ৭ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি উৎসবের সূচনা করবেন। সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে এবার চলচ্চিত্র উৎসবে তাঁর পরিচালিত ছবি অরণ্যের দিনরাত্রি দেখানো হবে উদ্বোধনী ছবি হিসেবে। মঙ্গলবার শিশির মঞ্চে এক সাংবাদিক সম্মেলনে […]








