হাওড়া , ৮ আগস্ট:- আজ শনিবার রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন চলছে। চলতি মাসের আজ দ্বিতীয় লকডাউন । এর আগে লকডাউন ছিল এই মাসের গত ৫ তারিখে । আনলক পর্বে কোভিড সংক্রমণের শৃঙ্খলা ভাঙতেই সাপ্তাহিক এই লকডাউন পদ্ধতি কার্যকর করতে তৎপর হয়েছে রাজ্য প্রশাসন । হাওড়াতেও আজ সকাল থেকে পূর্ণ লকডাউন শুরু হয়েছে । হাওড়া ব্রিজে হাওড়া রেলওয়ে স্টেশন ট্রাফিক গার্ডের তরফ থেকে নাকা চেকিং চলছে । গাড়ি আটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে, শহরে বাজার , দোকান সব বন্ধ রয়েছে। রাস্তাঘাট প্রায় শুনশান রয়েছে।রাস্তায় মোড়ে মোড়ে টহল দিচ্ছে পুলিশ। এর আগেও লকডাউনের দিনগুলিতে কড়া হাতেই নিয়ন্ত্রণ কার্যকর করতে দেখা গিয়েছিল পুলিশ প্রশাসনকে। লকডাউন কার্যকর করতে রাস্তায় নামতে দেখা গিয়েছিল পুলিশকে । আজ শনিবার লকডাউনে প্রশাসনের কড়া নজর রয়েছে । পরের সপ্তাহে আর কোনও লকডাউন হচ্ছেনা। এই মাসের ২০ , ২১ , ২৭, ২৮ এবং ৩১ আগস্ট তারিখে লকডাউন হবে সারা রাজ্য জুড়ে । ইতিমধ্যেই বঙ্গে কোভিড আক্রান্তের সংখ্যা ৮৯ হাজার ৬৬৬ পার করেছে এবং গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৯১২ জন । এই কোভিড সংক্রমণের শৃঙ্খলা ভাঙতেই লকডাউন চলছে সারা রাজ্যে।
Related Articles
বন দফতরের ৩৪ টি বাংলোকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের
কলকাতা , ১৫ অক্টোবর:- পর্যটনে পেশাদারিত্ব আনতে রাজ্য সরকার এবার বন দফতরের ৩৪টি বাংলোকে বেসরকারি পেশাদার সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি বন দফতরে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এ ব্যাপারে নৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বেসরকারি হাতে তুলে দিলেও স্থানীয় পর্যটন প্রসারের সঙ্গে সঙ্গে সঙ্গেই স্থানীয় কর্মসংস্থানের রাস্তা খোলার ওপর বাড়তি জোর দেওয়া হচ্ছে […]
আটকে পড়া মালদহের শ্রমিকদের পাশে দাঁড়ালেন মন্ত্রী অরূপ রায়।
হাওড়া,১০ মে:- দেশজুড়ে লকডাউনের জেরে হায়দ্রাবাদে অসহায় অবস্থায় আটকে ছিলেন স্ত্রী, সন্তান সহ মালদহের শ্রমিকরা। এদের আর্থিক পরিস্থিতি ক্রমেই দুর্বল থেকে দুর্বলতর হতে থাকায় এরা শেষমেশ পায়ে হেঁটেই মালদহে ফেরার সিদ্ধান্ত নেন। হেঁটে তেলেঙ্গানা পর্যন্ত এসে তাঁরা পুলিশের সহায়তায় একটি বাস ভাড়া করে চলে আসেন বাংলার সীমান্তে। সেখান থেকে আবার হাঁটতে হাঁটতে এরা চলে […]
রবীন্দ্র সদনে তাপস পালকে শ্রদ্ধাজ্ঞাপন।
কলকাতা,১৯ ফেব্রুয়ারি:- বাস্তবের মাটিতে রুপোলি পর্দার নায়ক। পিছু পিছু দৌড়চ্ছেন অগণিত ভক্ত। স্রেফ চোখের দেখা দেখতে কাড়াকাড়ি। বুধবার তাপস পালের শেষযাত্রাতেও সেই চেনা ছবিটার ব্যতিক্রম ঘটল না। শুধু যেন বদলে গেল চিত্রনাট্য আর আবহ। প্রিয় নায়ককে এ দিন চোখের জলে বিদায় জানাল বাঙালি। মফসসল থেকে টলিউড। সেখান থেকে বলিউড ছুঁয়ে আসা। নায়ক হিসাবে একের পর […]






