হুগলি , ৬ আগস্ট:- প্রায় চার মাস বন্ধ থাকার পর আগামীকাল থেকে পুনরায় চালু হতে চলেছে রিষড়া-খরদহ ফেরি পরিসেবা । লকডাউনের সময় থেকেই বন্ধ ছিল এই ফেরি সার্ভিস । তার পরে বাঁধ সেধেছিল আমফান । ঝরে ক্ষতিগ্রস্থ হয় রিষড়ার জেটি । ঝড়ের তান্ডবে ভাসিয়ে নিয়ে যায় দুটি ভেসেল । দীর্ঘদিন বন্ধ থাকায় অসুবিধার সম্মুখীন হতে হয় যাত্রীদের । শুক্রবার থেকে পুনরায় চালুর খবরে যথেষ্টই স্বস্তি মিলেছে যাত্রীদের । আজ খরদহ ঘাটে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুভ সূচনা হয় । উপস্থিত ছিলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল , খরদহ পৌরসভার প্রশাসক কাজল সিনহা , রিষড়া পৌরসভার প্রাক্তন দুই পৌরসদস্য মনোজ গোস্বামী ও তাপস সরখেল , এছাড়াও ভুতল পরিবহনের আধিকারিকরা । তবে তাদের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে প্রতি নৌকায় ৬০ জনের পারাপারের ব্যাবস্থা থাকলেও বর্তমানে করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে ৬০ শতাংশের বেশি যাত্রী নেওয়া যাবে না । পাশাপাশি ফেরি সার্ভিসের কর্মীদেরও বাড়তি নিরাপত্তা দেওয়া হবে ।
Related Articles
করোনা আক্রান্ত তারকা পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি।
স্পোর্টস ডেস্ক , ১৩ জুন:- করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। তিনি নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন। আফ্রিদি লিখেছেন, ‘বৃহস্পতিবার থেকেই অস্বস্তি লাগছিল। আমার শরীর ঠিক স্বাভাবিক মনে হচ্ছিল না। তাই (কোভিড-১৯) পরীক্ষা করাই। দুর্ভাগ্যবশত পরীক্ষার ফল এসেছে পজিটিভ, আমি কোভিড পজিটিভ। দ্রুত আরোগ্য লাভের জন্য সবার দোয়া চাইছি। ইনশাআল্লাহ।’উল্লেখ্য এর আগে পাকিস্তানের প্রাক্তন […]
মনোনয়ন জমা দিলেন আরামবাগের বিজেপি প্রার্থী।
হুগলি, ২৬ এপ্রিল:- আজ মনোনয়ন জমা দিলেন আরামবাগের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগাড়। চুঁচুড়া ঘড়ির মোড় থেকে শোভাযাত্রা করে হুগলি জেলাশাসক দপ্তরে মনোনয়ন জমা দিতে যান বিজেপি প্রার্থী। অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অমিতেন্দু পালের কাছে মনোনয়ন জমা দেন আরামবাগের বিজেপি প্রার্থী। পেশায় শিক্ষক অরূপ কান্তি দিগার এবারই প্রথমনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটে জিতে আরামবাগ বাসীর জন্য কাজ […]
আমতার চকশালিকায় ভাঙল মণীষীমূর্তি , এবার শিকার নেতাজি সুভাষ চন্দ্র বসু।
হাওড়া , ৯ জুলাই:- গ্রামীণ হাওড়ার জয়পুর থানার চকশালিকা গ্রামে রাতের অন্ধকারে ভাঙল মনীষীর মূর্তি। লজ্জাজনক ঘটনার সাক্ষী থাকল জয়পুর থানার চকশালিকা গ্রাম। ঘটনায় হতবাক এলাকার সাধারণ মানুষ থেকে শিক্ষিত গুণিজন। স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৭৫ সালে মূর্তিটি স্বাধীনতা সংগ্রামীর হাত দিয়ে উদ্বোধন হয়েছিল। বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা দেখতে পান নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তিটি ভেঙে […]









