হাওড়া , ৬ আগস্ট:- রেল পুলিশের তৎপরতায় উদ্ধার হল এক কিশোরী । বুধবার তাকে হাওড়া স্টেশন থেকে উদ্ধার করা হয় । রেল পুলিশ সূত্রে জানা গেছে , বছর পনেরোর ওই কিশোরী সকাল এগারোটা নাগাদ হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্স এলাকায় ইতস্তত ঘোরাঘুরি করছিল । বিষয়টি নজরে আসে আরপিএফের । সেখানে তাকে একা দেখে সন্দেহ হয় রেল পুলিশের । তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলে কিছু বলতে পারছিল না সে । এরপর তাকে নিয়ে আসা হয় অফিসে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদের সময় তার বাড়ি উত্তরপ্রদেশে বলে জানায় । কিন্তু তার বাড়ির ঠিকানা সে জানাতে পারেনি । এছাড়াও তার বাবা এবং মায়ের নামও পরিষ্কার ভাবে জানাতে পারছিলনা সে । উত্তরপ্রদেশ থেকে সে কিভাবে হাওড়ায় এল তাও সে জানেনা বলে পুলিশকে জানিয়েছে । প্রাথমিকভাবে পুলিশের অনুমান , সে সামান্য হলেও মানসিক ভারসাম্যহীন। এরপর রেল পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয় চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকে । তারা এসে কিশোরীর মেডিকেল পরীক্ষা করায় । পরে তাকে হাওড়ার বাগনানের একটি হোমে পাঠানো হয়।
Related Articles
কোভিড রোগীদের চিকিৎসার জন্য রাজ্য সরকার বিশেষ দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
কলকাতা , ২৮ সেপ্টেম্বর:- আশঙ্কাজনক কোভিড রোগীদের চিকিৎসার জন্য রাজ্য সরকার বিশেষ দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে। সারা রাজ্যের কোভিড হাসপাতালগুলিতে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এই র্যাপিড রেসপন্স টিম তৈরি করার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর নির্দেশিকা জারি করেছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে যে সমস্ত বিশেষজ্ঞ ও অন্যান্য চিকিৎসকেরা এই দলে থাকবেন তাদের সংশ্লিষ্ট হাসপাতালে আশপাশে […]
নারী দিবসে যুদ্ধ নয় , শান্তির বার্তা নিয়ে শেওরাফুলির রাস্তায় টোটো নিয়ে বুড়ি দি।
হুগলি, ৮ মার্চ:- সংসারের আর্থিক অনটনের জেরে লড়াই সংগ্রাম করে টোটো চালিয়ে আয়ের পথ খুঁজে স্বনির্ভর হয়েছে শেওড়াফুলি সরকারপাড়ার সুচিত্রা দাস। আজ তার টোটো তে ‘যুদ্ধ নয় শান্তি চাই’ এর বার্তা নিয়ে রাস্তায়। ছোটবেলা থেকে সুচিত্রা ছিল পাড়ায় ডানপিটে। পাড়ার অন্য ছেলেদের সাথে গুলি খেলা, ডাঙ্গুলি খেলা, গাছে উঠে বন্ধুদের সাথে আম পেড়ে খাওয়া, সবকিছুতেই […]
এবার এবার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আদলে মৎস্যজীবীদেরও ক্রেডিট কার্ড দেবার প্রক্রিয়া শুরু।
কলকাতা, ৬ ডিসেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী রাজ্য সরকার কিসান- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আদলে মৎস্যজীবীদের আলাদা ক্রেডিট কার্ড তৈরির প্রক্রিয়া শুরু করেছে। আগামী মাস থেকেই এই ক্রেডিট কার্ড বিতরণের প্রক্রিয়া শুরু করা হবে বলে রাজ্য মৎস্য দফতর সূত্রে জানা গিয়েছে। রাজ্যের প্রায় ৩২ লক্ষ মৎস্যজীবী এর ফলে উপকৃত হবেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে,প্রথম দফায় […]










