হুগলি , ৬ আগস্ট:- গতকাল মুখমন্ত্রী মমতা ব্যানার্জির অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গ্রেফতার হলো এক যুবক । ঘটনাটি ঘটেছে হুগলি জেলার গোঘাটের ভাদুর অঞ্চলে । জানা যায় ধৃত যুবকের নাম ছোট্ট চক্রবর্তী । ছবি ভাইরাল করার সাথে সাথে ভাদুর অঞ্চলের যুব সভাপতি সুপ্রকাশ পোড়েল এর নজরে আসে বিষয়টি । ঘটনাটি নজরে আসায় সুপ্রকাশ বাবু গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে । গোঘাটে থানা পুলিশ লিখিত অভিযোগ দায়ের সাথে সাথে ধৃত যুবকে গ্রেফতার করে । বৃহস্পতিবার সকালে ধৃত যুবকে গোঘাট থানা থেকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়।
Related Articles
আরামবাগে পথ দুর্ঘটনায় মৃত্যু এক তরুণের।
আরামবাগ, ৫ মার্চ:- আবারো আরামবাগে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক তরুণ তাজা যুবকের। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ পল্লীশ্রী মোড় সংলগ্ন এলাকায়। মৃত যুবকের নাম সৌরভ গাঙ্গুলী। যুবকের বাড়ি আরামবাগ পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কালীপুরে। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত সৌরভ গাঙ্গুলী শনিবার সকালে কালিপুর থেকে আরামবাগের দিকে আসছিল। তার […]
প্রেম প্রণয় নিয়ে বিবাদের জেরে বন্ধুর বুকে বোতল ভেঙে ঢুকিয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য।
হুগলি , ২১ জানুয়ারি:– প্রেম প্রণয় নিয়ে বচসা বিবাদের জেরে মদের আসরে এক বন্ধু অপর বন্ধুর বুকে বোতল ভেঙে ঢুকিয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার রাত নটা নাগাদ ঘটনাটি ঘটেছে মানকুন্ডু স্টেশন লাগোয়া একটি আবাসনে। পুলিশ জানিয়েছে আহতের নাম পার্থ বন্দ্যোপাধ্যায়। বছর তিরশের পার্থ একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কর্মী। তিনি মানকুন্ডুর ওই আবাসনে ঘর ভাড়া […]
কালীপুজোর প্রতিমা নিরঞ্জনে তিনদিন নির্দিষ্ট করে দিল রাজ্য।
কলকাতা, ৯ নভেম্বর:- রাজ্য সরকার কালী পুজোর প্রতিমা নিরঞ্জনের জন্য তিনটি দিন নির্দিষ্ট করে দিয়েছে। এবছর গোটা রাজ্যে ১৩, ১৪, ১৫ নভেম্বর কালীপুজোর ভাসান চলবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। আগামী ১৫ নভেম্বর ভাইফোঁটা। ওইদিনের মধ্যেই রাজ্যের সমস্ত কালীপুজোর বিসর্জন শেষ করতে হবে। নির্দিষ্ট দিনের মধ্যে প্রতিমা বিসর্জন না দিলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও […]








