হুগলি , ৫ আগস্ট:- অভিজিৎ নক্ষত্রে পূর্ণ মূহুর্তে রাম মন্দিরের ভূমি পূজা ও শিলান্যাস সমারোহের সূচনা করবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বাংলাতেও পরেছে তার আঁচ । রাজ্যের প্রত্যেকটি জেলায় কার্যত সম্পূর্ণ লকডাউনের মাঝেও চলছে পূজা যজ্ঞ । করোনা পর্বে রাজ্য সরকারের লক ডাউনকে চ্যালেঞ্জ জানিয়ে শ্রীরামপুরে হোমযঞ্জ করে পুজো করল বিজেপির নেতা কর্মীরা । বুধবার শ্রীরামপুরের প্রভাসনগরে বিজেপির কার্যালয়ে রামের পুজো করা হয় । বিজেপি নেতা পরাগতরু মিত্রের অভিযোগ রাজ্য সরকার ষড়যন্ত্র করে রামের পুজো বন্ধ করতে চেয়েছিল । কিন্তু রাজ্য সরকার কে ধিক্কার জানিয়ে মানুষ পুজোতে সামিল হয়েছে । এই সরকার একটি সম্প্রদায় কে তোষন করে চলায় মানুষ এই সরকারকে আর চায় না । এই সরকার দুর্নিতীর সরকার । এই সরকার তোলা বাজের সরকার । এই সরকার আমাদের হাহাকার ছাড়া কিছুই দেয়নি । তাই মানুষ রামরাজ্য চায় । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর সাংগাঠনিক সভাপতি শ্যামল বসু ও মহিলা মোর্চার সভানেত্রী শশী সিং।
Related Articles
বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের সমর্থনে প্রচারে ঝড় তুললেন অর্জুন সিং।
হুগলি , ২৪ মার্চ:- উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের সমর্থনে এদিন কোন্নগরের কানাইপুরে এসে প্রচারে ঝড় তুললেন বিজেপি সাংসদ অর্জুন সিং। এদিন কানাইপুরের ওয়ারলেস মাঠ এলাকা থেকে বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালকে সাথে নিয়ে হুডখোলা গাড়ি করে কর্মী সমর্থকদের সাথে ভোটের প্রচার সারেন বিজেপি সাংসদ অর্জুন। এদিন বিজেপির প্রার্থী ও সাংসদের ভোট প্রচারে বিজেপির […]
নির্মীয়মান বাড়িতে খেলার সময় কুয়োর পাট চাপা পড়ে মৃত্যু সাড়ে তিন বছরের শিশুর।
বাঁকুড়াঃ, ২৭ জানুয়ারি:- আজ দুপুরে বাঁকুড়া শহরের ঈদগা মহল্লায় ঘটে এই মর্মান্তিক দূর্ঘটনা। মৃত শিশুটির নাম আব্দুল আজাদ আনসারী (৩ বছর ৬ মাস)। শিশুটির এখানে মামাবাড়ী। কয়েকদিন আগেই শালতোড়া থেকে সে বাঁকুড়ার ঈদগা মহল্লায় মামাবাড়ীতে আসে। খেলতে,খেলতে একট কংক্রীটের একটি পাট শিশুটির গায়ে পড়ে যায়। শিশুটির আর্তনাদ শুনে স্থানীয় লোকজন ছুটে এসে পাটটি সরিয়ে শিশুটিকে […]
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া চিঠি মুখ্যমন্ত্রীর ।
নবান্ন , ২ সেপ্টেম্বর:- রাজ্যের বকেয়া পণ্য পরিষেবা কর জিএসটি দ্রুত মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পুনরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া চিঠি দিয়েছেন। শুধু এরাজ্য না প্রত্যেক রাজ্যের যে বকেয়া জিএসটি পরিশোধ করার তিনি দাবি জানান। মুখ্যমন্ত্রী বলেন অন্যথায় দেশের গণতন্ত্র রক্ষা করা সম্ভব হবে না। উল্লেখ্য, শুধু এরাজ্যের মুখ্যমন্ত্রীই নয়, কেরল, […]








