শিলিগুড়ি , ৪ আগস্ট:- ধুলোয় অতিষ্ঠ হয় এদিন শিলিগুড়ির আদূরে ঘোষপুকুর ফুলবাড়ি বাইপাস রোড অবরোধ করে বিক্ষোভ দেখান কাঠামাবাড়ির বাসিন্দারা । যদিও স্থানীয়দের অভিযোগ যে এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন অনেক গাড়ি চলাচল করে এবং ধুলোর কারণে তাদের ব্যাপক সমস্যা হচ্ছে। এমনকি খাবারের মধ্যে ধুলো পড়েছে। এর ফলে অনেকের শরীরও খারাপ হয়েছে। এর পাশাপাশি তারা আরও বলেন যে অনেকবার এই বিষয়ে বলা হয়েছে তা সত্বেও কেউ কোন পদক্ষেপ নেয়নি । অবশেষে বাধ্য হয়ে এদিন অবরোধ করেছেন । তাদের দাবি যে যতক্ষণ পর্যন্ত ওই রাস্তায় জল দেওয়া হচ্ছে ততক্ষণ তারা অবরোধ তুলবেন না । অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এরপর পুলিশ স্থানীয়দের সাথে কথা বলেন। এবং পুলিশের আশ্বাসের পর অবরোধ তুলে নেয় স্থানীয়রা । এই অবরোধের কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যদিও পরে পুলিশি তৎপরতায় যানজট নিয়ন্ত্রণে আসে।
Related Articles
সংসদে হামলার পর রাজ্য বিধানসভায় বেশ কিছু নতুন বিধিনিষেধ, জানালেন অধ্যক্ষ।
কলকাতা, ১৪ ডিসেম্বর:- সংসদে হামলার ঘটনার প্রেক্ষিতে রাজ্য বিধানসভার নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হচ্ছে। বেশ কিছু নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। লোকসভা কাণ্ডের জেরে অধ্যক্ষ আজ বিধানসভার সচিবালয়ের আধিকারিক ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, বিধায়কদের- বিধানসভায় প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। […]
লকডাউনে সমস্যায় পড়া শিক্ষকের পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিল ‘বন্ধু’ পুলিশ।
হাওড়া,২০ এপ্রিল :- দেশজুড়ে লকডাউনের জেরে হাওড়া জেলার বিভিন্ন স্থানেও চলছে নাকা চেকিং। বন্ধ রয়েছে যানবাহন। এই পরিস্থিতিতে অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় ওষুধ পেতে মানুষের সমস্যা হচ্ছে। তবে বেশ কিছু জায়গায় মানুষের এই সমস্যা দূর করতে এগিয়ে আসছে পুলিশ প্রশাসন। এমনই এক ঘটনা ঘটেছে সোমবার হাওড়ার বালিতে। জানা গেছে, সেখানকার এক বাসিন্দার অতি প্রয়োজনীয় ওষুধ […]
পুরোহিত ভাতাতেও দুর্নীতি ! তালিকায় সাহা , ঘোষ , বিশ্বাসদের নাম
কলকাতা , ১৪ অক্টোবর:- আমফানের ক্ষতিপূরণ দুর্নীতি নিয়ে এখনও ব্যতিব্যস্ত তৃণমূল। ক্ষতিপূরণ নিয়ে মুপ পোড়ায় দলকে সংযত হওয়ার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেও এবার পুরোহিত ভাতার তালিকাতেও ধরা পড়ল একই রকম দুর্নীতি।নদীয়া থেকে আরম্ভ করে দক্ষিণ ২৪ পরগণা পুরোহিত বাতার তালিকায় শাসক দলের ঘনিষ্ঠদের নাম জ্বলজ্বল করছে বলে অভিয়োগ। এমনকি […]







