দত্তপুকুর , ৩ আগস্ট:- বৌমাকে খুন করে শ্বশুর ও জামাই উধাও দত্তপুকুর থানার বামনগাছি মন্ডলগাতী গ্রামে। রেশমা বিবি (২২) কে খুন করা হয়েছে এমন অভিযোগ করছেন রেশমা বিবি আত্মীয় পরিজন। মূলত শশুর মুজাফার হোসেন এবং স্বামী আজহারউদ্দিন দুজন মিলে ষড়যন্ত্র করে মেরে ফেলেছে বলে অভিযোগ। সকালে মেয়ে ফোন করে কানাকাটি করেছিল আজ সকালে। শ্বশুরকে পায়ে হাত দিয়ে সালাম না জানানো নিয়ে অশান্তি চলছিল কয়েক দিন ধরে।অভিযোগ সেই কারনেই রেশমা কে খুন করা হয়েছে।আজ বেলার দিকে ফোন পেয়ে মেয়ের শ্বশুড় বাড়ি গিয়ে দেখে মেয়ে মরে পড়ে আছে।গলায় একটা দাগ রয়েছে। রেশমা বিবি আত্মীয় ঘটনাস্থলে গিয়ে দেখেন বাড়ির সবাই পালিয়ে গেছে। স্থানীয় মানুষের সহযোগিতায় বারাসাত হাসপাতালে নিয়ে আসা হয় রেশমা বিবিকে।
Related Articles
করোনা আবহের মধ্যেই অঙ্গদানের নজির হুগলি জেলার উত্তরপাড়ায়।
হুগলি , ২৪ আগস্ট:- করোনা পর্বে ফের অঙ্গদানের নজির হুগলি জেলায়। এবার ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেসে ভর্তি থাকা এক রোগীর ব্রেন ডেথ হওয়ায় তাঁর ফুসফুস, দুটি কিডনি, কর্নিয়া, ও স্কিন প্রতিস্থাপন করা হচ্ছে অন্য রোগীদের শরীরে। ফুসসুস যাচ্ছে সুদূর হায়দরাবাদে।কলকাতা থেকে ভিন রাজ্যে ফুসফুস যাওয়ার ঘটনা এই প্রথম বলেই জানা গিয়েছে। হায়দরাবাদ থেকে চিকিৎসকরা কলকাতায় […]
আবারও ভয়াবহ আগুন ডানকুনিতে।
হুগলি, ৬ জুন:- ডানকুনিতে আবারও ভয়াবহ আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আগুন যেনো পিছু ছাড়ছে না ডানকুনির। প্রায়ই কোন না কোন কারখানায় আগুন লাগার ঘটনায় উঠছে প্রশ্ন। এদিন সকালে একটি আলুর চিপস্ এর কারখানায় ভয়াবহ আগুন লাগে। সম্পূর্ণ এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডানকুনি থানার পুলিশ ও দমকল। দমকলের […]
২৫শে ডিসেম্বর বনভোজন, চার্চে বেড়ানো অবশ্যই সাথে প্রচন্ড ঠান্ডা এবং কেক।
“ধর্ম নিজ নিজ উৎসব সকলের” ২৫শে ডিসেম্বর বনভোজন, চার্চে বেড়ানো অবশ্যই সাথে প্রচন্ড ঠান্ডা এবং কেক। রাজ্যের বিভিন্ন স্থান এর সাথে নদীয়ার বিভিন্ন প্রান্তে চলছে কেক তৈরির মহড়া। আজ আমরা গিয়েছিলাম শান্তিপুর কাশ্যপ পাড়া বহু পুরাতন একটি বেকারিতে, সিকান্দার ,বাবুসোনা, অজয়, বাদশার মত শ্রমিকভাইদের কথা বলার ফুরসত নেই। কাজ চলে সকাল থেকে রাত একটা […]









