বাঁকুড়া , ৩১ জুলাই:- ফের পথদুর্ঘটনার মৃত্যু ২ জনের । বাঁকুড়া- রানীগঞ্জ 60 নম্বর জাতীয় সড়কের মাজিয়ার তারাপুরের কাছে ঘটে এই মর্মান্তিক পথদুর্ঘটনা । ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় । স্থানীয় সূত্রে জানা যায় , মেজিয়ার দুই বাসিন্দা অমিত দাস ও সুমন ভট্টাচার্য বাইকে করে দুর্লভপুর থেকে মেজিয়া অভিমুখে আসছিলেন । সে সময় বাঁকুড়া রানীগঞ্জ 60 নম্বর জাতীয় সড়কের মেজিয়ার তারাপুরের কাছে কোনো এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই বাইক আরোহীর । খবর পেয়ে মেজিয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে রাতেই মৃতদেহ দুটি উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় । ভোর থেকেই এই ঘটনার পরিপেক্ষিতে অবরুদ্ধ হয়ে পড়েছে এই জাতীয় সড়ক। স্থানীয় বাসিন্দারা মৃত দুই পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
Related Articles
সিপিএম এর আমলে বেআইনি চাকরি হয়েছে,সিপিএম বেআইনি চাকরির আতুড়ঘর,এসএসসি চাকরি বাতিলের পাল্টা কল্যাণ।
হুগলি, ২৫ এপ্রিল:- কল্যাণ বলেন, ক্যাগ রিপোর্ট বেরিয়েছে ৫৬ হাজার প্রাথমিক শিক্ষকে নিয়োগ হয়েছে ২০০৯ সালে পুরোটাই বেআইনি।সব বেআইনি চাকরি ওরা করেছে। আমি এখন দেখতে চাই কলকাতা হাইকোর্ট ২০০৯ যত চাকরি হয়েছে সেগুলোকে বাতিল করে কিনা। এটা তো আমার কথা না ক্যাগের অডিট রিপোর্টের কথা। সিপিএম হলে কিছু করব না, সিপিএম হলে জজ সাহেবরা চুপ […]
অ্যাডিনো সংক্রমণ নিয়ে বিরোধীদের আনা মুলতুবি প্রস্তাবকে ঘিরে উত্তপ্ত বিধানসভা।
কলকাতা, ৯ মার্চ:- রাজ্যে অ্যাডিনো ভাইরাস সংক্রমণের প্রকোপ ও তার জেরে শিশুমৃত্যু নিয়ে বিধানসভায় আলোচনা দাবি করে বিরোধীদের আনা মুলতুবি প্রস্তাবকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অধিবেশনের প্রথমার্ধে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ওই প্রস্তাব পেশ করে বলেন রাজ্যে অ্যাডিনো ভাইরাস সংক্রমণে শিশুমৃত্যু ঘটছে। রাজ্য সরকার তাদের রক্ষা করতে ব্যর্থ কারণ হাসপাতালে পরিস্থিতি মোকাবিলায় উপযুক্ত পরিকাঠামো […]
নতুন রাজ্য নির্বাচন কমিশনারের অধীনে হতে চলেছে পঞ্চায়েত ভোট।
কলকাতা, ১৮ মে:- নতুন রাজ্য নির্বাচন কমিশনারের অধীনেই হতে চলেছে পঞ্চায়েত ভোট। চলতি মাসেই অবসর নিচ্ছেন বর্তমান রাজ্য নির্বাচন কমিশনার। আইন অনুযায়ী তাঁর মেয়াদ বাড়ানোর আর অবকাশ নেই। প্রশাসনিক সূত্রে খবর, তাই নতুন কমিশনারের নাম স্থির করে ফেলেছে নবান্ন। স্থির হয়েছে রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রাক্তন মুখ্য সচিব রাজীব সিনহা। নবান্ন সূত্রে খবর তাঁর […]











