স্পোর্টস ডেস্ক , ২৯ জুলাই:- নো বল ডাকার ক্ষেত্রে আম্পায়ারদের ভুল হামেশই হয়ে থাকে। আর সেই ভুল থেকে ক্রিকেটকে বাঁচাতে এবার নয়া নিয়ম শুরু করতে চলেছে আইসিসি। নো বল ডাকার সিদ্ধান্ত আর ফিল্ড আম্পায়ারদের হাতে থাকবে না। পরিবর্তে টিভি বা থার্ড আম্পায়াররাই এবার থেকে এই কল দেবেন বলে জানিয়েছে আইসিসি। ২০১৬ সালে পরীক্ষামূলক ভাবে নতুন নো বলের নিয়ম চালু করে আইসিসি। ২০১৯ সালে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে হওয়া ওয়ান ডে সিরিজে নতুন নিয়মের ট্রায়াল করা হয়। উল্লেখ্য চলতি বছরের শুরুতে হওয়া মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ফ্রন্ট ফুট নো বল ডাকার দায়িত্ব টিভি আম্পায়ারকেই দিয়েছিল আইসিসি। আগামী বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলতে নামছে ইংল্যান্ড। একইসঙ্গে শুরু হচ্ছে বিশ্বকাপের সুপার লিগ। ওই সিরিজ থেকেই নো বলের নতুন নিয়ম বিশ্বে আনুষ্ঠানিক ভাবে চালু হচ্ছে বলে জানিয়েছে আইসিসি।
Related Articles
সাংগঠনিক রদবদলের পরেই হুগলি জেলা জুড়ে রদবদল পুরপ্রশাসনে।
হুগলি, ১৭ আগস্ট:- সাংগঠনিক রদবদলের পরেই পুরপ্রশাসনে বড় ধরনের রদবদল ঘটল হুগলি জেলা জুড়ে। মঙ্গলবার জেলার ১১ টি পুরসভার মধ্যে শ্রীরামপুর, কোন্নগরে পুরপ্রশাসকের বদল ঘটেছে। কোন্নগরে পুরপ্রশাসক তথা বিদায়ী পুরপ্রধান বাপ্পাদিত্য চট্ট্যোপাধ্যায় এর পরিবর্তে নতুন মুখ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা তন্ময় দেব কে। শ্রীরামপুর পুরপ্রশাসক অমিয় মুখোপাধ্যায় এর বদলে দায়িত্ব […]
মোবাইল উদ্ধার। ধৃত ৩।
হাওড়া,১৬ ফেব্রুয়ারি:- মোবাইল সহ গ্রেফতার হলো ৩ মোবাইল চোর। গোপন সূত্রে খবর পেয়ে তিনজনকে গ্রেপ্তার করে ডোমজুড় থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম শেখ শাকির, শেখ বিকি এবং শেখ আকলাব। পুলিশ আরও জানিয়েছে, ডোমজুড়ের এক দোকান থেকে কিছুদিন আগে এক মোবাইল চুরি হয়। সেই চুরির লিখিত অভিযোগ করেন ওই দোকানের মালিক। অভিযোগ […]
বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়েই চন্দনগরের সমাপ্ত নির্বাচন, ভোট পরলো ৭০ শতাংশের বেশী।
সুদীপ দাস, ১২ ফেব্রুয়ারি:- বিক্ষিপ্ত কয়েকটি ঘটনার মধ্য দিয়েই বহু প্রতিক্ষিত চন্দননগর পুরনিগম নির্বাচনের ভোট প্রক্রিয়া সমাপ্ত হলো। মোট ৩৩টি ওয়ার্ড হলেও ১৭নম্বর ওয়ার্ড বাদে ৩২টি ওয়ার্ডের নির্বাচন হলো শনিবার। বাদ যাওয়া ওয়ার্ডের বিজেপি প্রার্থী গোকুল পাল প্রয়াত হওয়ায় আপাতত সেই ওয়ার্ডে পালন বন্ধ রাখা হয়েছে। শনিবার সকাল ৭টা থেকে নির্বাচন শুরু হয়। পূর্ব ঘোষনা […]









