হাওড়া , ২৯ জুলাই:- করোনা সংক্রমণ বাড়তে থাকায় সাপ্তাহিক সার্বিক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোটা রাজ্যে । আজ ২৯ জুলাই বুধবার গোটা রাজ্যে সকাল থেকেই পূর্ণ লকডাউন শুরু হয়েছে । হাওড়ায় লকডাউন সফল করতে সকাল থেকেই শহরের বিভিন্ন রাস্তায় পুলিশের তৎপরতা নজরে পড়ছে । প্রয়োজন ছাড়া রাস্তায় কেউ বের হলেই তাকে আটকানো হচ্ছে । হাওড়া সিটি পুলিশ এলাকার সর্বত্রই সকাল থেকেই রাস্তায় মোড়ে মোড়ে পুলিশ টহল দিচ্ছে । অপ্রয়োজনীয় যারা রাস্তায় বের হচ্ছেন বা লকডাউনের আইন যারা ভঙ্গ করছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হচ্ছে । আজ সকালে হাওড়া ব্রিজ ছিল প্রায় শুনশান । হাওড়ার দিক থেকে কলকাতাগামী বা কলকাতার দিক থেকে হাওড়াগামী দু’চাকার বাহন , প্রাইভেট গাড়ি সব চেকিং করা হচ্ছে । কি কারণে তারা রাস্তায় বেরিয়েছেন তা জানতে চাওয়া হচ্ছে । সিটি পুলিশ , ট্রাফিক এবং সিভিক কর্মীরা সকাল থেকেই লকডাউন কার্যকর করতে তৎপর রয়েছেন।
Related Articles
শাসকদলের গোষ্ঠীদণ্ডে উতপ্ত গোঘাট।
আরামবাগ , ৩০ মে:- হুগলি জেলার গোঘাটে তৃনমুলের ব্যাপক গোষ্ঠী দ্বন্দ্ব। আক্রান্ত গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতিরর সভাপতি মনোরঞ্জন পাল।অভিযোগ এদিন তৃনমুল নেতা মনোরঞ্জন পালের বাড়ি তৃনমুল ব্লক সভাপতি নারায়ন চন্দ্র পাঁজা মারধর ও ঠেলাঠেলি করে। পাশাপাশি তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, স্থানীয় তৃনমুল নেতা দেবাশীষ চ্যাটার্জীর নেতৃত্বে এই ঘটনা ঘটে। ঘটনার […]
মেদিনীপুরের মহকুমা অফিসে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া।
পশ্চিম মেদিনীপুর , ৯ মার্চ:- মেদিনীপুর মহাকুমা অফিসে মনোনয়নপত্র জমা দিলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূলেরর প্রার্থী তথা অভিনেত্রী জুন মালিয়া, এদিন ঢাকঢোল বাজিয়ে কর্মী-সমর্থকদের উচ্ছাস কে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন অভিনেত্রী জুন মালিয়া, পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে তার পক্ষে আশাবাদী প্রার্থী জুন মালিয়া, এবং আগামী দিনে মেদিনীপুর বাসির জন্য উন্নয়নের সঙ্গী হয়ে একসাথে […]
৭৭ তম স্বাধীনতা দিবসের উপলক্ষে গান্ধী ঘাটে প্রার্থনা সভায় অংশ নেবেন রাজ্যপাল।
কলকাতা, ১৪ আগস্ট:- রাত পোহালেই স্বাধীনতা দিবস। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা, ক্লাব, সংগঠন স্বেচ্ছাসেবী সংস্থা ৭৭ তম স্বাধীনতা দিবস পালন উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। রাজ্য সরকারের উদ্যোগে স্বাধীনতা দিবস পালনে এক গুচ্ছ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রথা মাফিক সকালে গান্ধী ঘাটে বিশেষ প্রার্থনাসভায় অংশ নেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মেয়ো রোডে গান্ধী মূর্তিতে মালা […]









